মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩০ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে এমারত হোসেন (৬৫) ও আছিয়া বেগম (৫০) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে । শুক্রবার (৬ অক্টোবর) সকালে নিহতের স্বজন ও আশপাশের লোকজন তাদের লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দেয়াল ধসে চাপা পড়ে মারা যান তারা। নিহত এমারত হোসেন কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, দেশের অন্যান্য জেলার মতো গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়। অতি বৃষ্টিতে রতনপুর নলিপাড়া গ্রামের এমারত হোসেনের বাড়ির দেয়ালের অনেকাংশই ভিজে নরম হয়ে যায়। ঝুঁকিপূর্ণ ওই মাটির ঘরেই রাত আনুমানিক ৯ টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। পাশের অন্য পাকা ঘরে তার ছেলেমেয়েরা ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে মাটির ঘরের দেয়াল ধসে পড়লে স্বামী-স্ত্রী দুজনেই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজ (শুক্রবার) সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আব্দুল বাতেন স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত