শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১১:৪৮ এএম
জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সেলিম রাঙ্গামাটি অদ্য ০৫ অক্টোবর ২০২৩খ্রি. রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে রাঙ্গামাটি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম(বার) মহোদয় । সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে মতবিনিময় করেন। এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটি সহ মনোনয়নকৃত স্বেচ্ছাসেবকগণকেও সজাগ থাকতে হবে। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী/স্বার্থান্বেষী মহল যাতে মিথ্যা গুজব বা উস্কানিমূলক প্রচার-প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সে লক্ষ্যে স্যোশাল মিডিয়া প্লাটর্ফমসমূহ সার্বক্ষণিক মনিটরিং করবে জেলা পুলিশের বিশেষ সাইবার ক্রাইম মনিটরিং সেল। পুলিশ সুপার মহোদয় বলেন, আমাদের মোতায়েনকৃত পুলিশ ছাড়াও সাদা পোশাকে ডিবি ও ডিএসবি মাঠে কাজ করবে। প্রত্যেকটা পূজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। আপনারা আমাদেরকে যতবেশি তথ্য দিয়ে সহায়তা করবেন তত বেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এসময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ধর্ম, বর্ণ, পেশা, শ্রেণী নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত