শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১১:৫৩ এএম
সাবরিনা জাহান ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার এলাকার পৃথক দুটি স্থান থেকে সুমাইয়া খাতুন (১৫) ও রাদিয়া আক্তার (১৩) দুই কিশোরী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন। এর আগে সকালে গাছা থানার বটতলা ও হারিকেন এলাকা থেকে ওই দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সুমাইয়া পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার উত্তর পৌতখালি এলাকার মোস্তফা আকন্দদের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বাবা মায়ের সঙ্গে সে গাছা থানাধীন বটতলা এলাকায় বসবাস করতো। অন্যদিকে, নিহত রাদিয়া অপরজন কিশোরগঞ্জের মিঠামাইন এলাকার সালামের মেয়ে। সে মহানগরীর একই থানাধীন হারিকেন এলাকায় বাবা মায়ের সঙ্গে সোহেলের বাসায় ভাড়া থেকে একটি নুরানি মাদরাসায় পড়ালেখা করতো।নিহত সুমাইয়ার বড় ভাই সোহাগ হোসেন বলেন, আমার ছোট বোন খুবই আদরের। ও অনেক ভালো স্টুডেন্ট ছিল। এবার এসএসসি পরীক্ষা দিবে। আমি গ্রামে থাকি আর ও মা-বাবার সঙ্গে গাজীপুরে থাকে। কত স্বপ্ন ছিল তাকে নিয়ে। কিন্তু খবর পাই ও ফাঁস নিয়েছে। কেন ফাঁস নিলো আমরা কেউ বুঝতে পারছি না। নিহত রাদিয়া আক্তারের বাবা সালাম বলেন, আমি ঢাকায় মাছ ব্যবসা করি। মেয়ে আমার স্থানীয় একটি নুরানি মাদরাসায় পড়তো। সকালে ওর মা রুম খুলতে গেলে ভেতর হতে দরজা লাগানো পায়। পরে পুলিশ ও বাড়ির লোকজন দরজা খুলে দেখতে পায় গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এতো ছোট মেয়ে কেন ফাঁসি নিবে ভেবে কুল পাচ্ছি না।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত