মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩১ এএম
বিশেষ প্রতিনিধি সোহেল: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং একই সাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। আজ বৃহস্পতিবার (৫ই অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহবুব আলম ঝান্টা,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃপার্থ সারথী দত্ত প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ সহ প্রেসক্লাব বাউফলের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার বলেন, "একটি মা ইলিশ এই মৌসুমের মধ্যে যদি আপনি আমি আমরা ধরা থেকে বিরত থাকতে পারি সেক্ষেত্রে ঐ মাছটি ২০ লক্ষ ডিম অর্থাৎ ২০ লক্ষ ইলিশের বাচ্চা উৎপাদন হবে,অতএব সকল জেলে ভাইরা এই মৌসুমে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জোর অনুরোধ করছি"।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত