জামালগঞ্জে সরকারি ভূমির গাছ কেটে জায়গা দখল

jisan    ০৮:০৫ পিএম, ২০২২-১২-৩০    15

জামালগঞ্জে সরকারি ভূমির গাছ কেটে জায়গা দখল

মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সরকারি ভূমির গাছ কেটে জমি দখলে পায়তাঁরা, ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেছে গ্রামবাসী। অভিযোগটি উঠেছে আঃ ছালাম নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।  অভিযুক্ত আঃ ছালাম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নাজিমনগর গ্রামের মৃত ওয়াফিজ আলীর ছেলে। গতকাল উক্ত গ্রামের ৫৯ জনের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দায়ের করেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানাযায়, ফেনারবাঁক ইউনিয়নের নাজিমনগর গ্রামের অদূরেই প্রায় ৫ থেকে ৬ একর ভূমির উপর একটি হিজল-করচ বাগ রয়েছে। যা দেড় যুগেরও বেশী সময় পূর্বে হাওরাঞ্চলকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে উদ্বার করতে পরিবেশবাদী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) রোপন করেছিল। যেখানে সরকারি খাস ভূমি, গ্রামের এজমালিসহ মসজিদের নামে চারণভূমি রয়েছে। দীর্ঘ কয়েক বছর যাবত এই বাগ ও তার আশেপাশের ভূমিতে গ্রামের সকল গবাদিপশুর গো খাদ্যের চারণ ভূমি হিসেবে ব্যবহৃিত হয়ে আসছে। কিন্তু প্রতিদিন গরু নিয়ে যাওয়ার ফলে গত একমাস যাবত রাখাল ও এলাকাবাসী খেয়াল করছেন ক্রমান্বয়ে উক্ত হিজল-করচ বাগটির গাছ কেটে সাবাড় করে ফেলা হচ্ছে। পরবর্তীতে গ্রামবাসী খোঁজখবর নিয়ে জানতে পারেন অভিযুক্ত ব্যাক্তি আঃ ছালামের নাম। গাছ কাটা প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট, আইনত দণ্ডনীয় অপরাধ জানিয়ে ও তার গাছ কাটার উদ্দেশ্য জানতে চাইলে গ্রামবাসীকে হুমকি ধামকি দেন। এছাড়া রাখালরা গরু নিয়ে সেই বাগে গেলে তাদেরকে মারপিট করেন। হাতে সবসময় একটি দাঁড়ালো দা থাকে বলেও উল্লেখ করেন অভিযোগে। অভিযোগে আরো জানাযায়, সবশেষ  গত ১৯ ডিসেম্বর নাজিমনগর গ্রামের ছাইদুল ইসলামের পুত্র মোবাশ্বির আলী (১৪) গরু নিয়ে বাগে গেলে অভিযুক্ত আঃ ছালাম মোবাশ্বিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। বর্তমানে এলাকাতে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে অঘটন। এদিকে সরেজমিন ঘুরে দেখাযায়, বাগের বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া আঃ ছালাম বাগের ভেতর একটি ছোট ঘর নির্মাণ করেছে। প্রতিবেদক ঘরটি তালা মারা পেলেও এলাকাবাসী বলছে আঃ ছালাম এই ঘরটি তুলেছে। এবং এই বাগের জায়গা তার বলেও দাবি করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে সরকারি ভূমি রক্ষা ও গবাদিপশু চারণে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত আঃ ছালামের ফোন নাম্বারে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে মোবাইলের সংযোগটি কেটে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

রিটেলেড নিউজ

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

sub-editor

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

সর্বশেষ