মাদারীপুরে গভীর রাতে ডাকাতি করে পালানোর সময় ২ ডাকাতকে আটক করে চোখ নষ্ট করে দিলেন স্থানীয়রা

sub-editor    ০৮:৩১ পিএম, ২০২৩-১০-০১    28

মাদারীপুরে গভীর রাতে ডাকাতি করে পালানোর সময় ২ ডাকাতকে আটক করে চোখ নষ্ট করে দিলেন স্থানীয়রা

গাউছ-উর রহমান, মাদারীপুরঃ মাদারীপুরে গভীর রাতে ডাকাতি করে পালানোর সময় ২ ডাকাতকে আটক করে স্থানীয়রা তাদের চোখ নষ্ট করে দিয়েছেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় এক প্রবাসীর বাড়ি থেকে ডাকাতি করে পালানোর সময় দুই ডাকাতকে আটক করে স্থানীয়রা। এসময় তাদের গণপিটুনি দিয়ে চোখ নষ্ট করে দেয় ওই গ্রামবাসী। শনিবার (৩০) রাত ২টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে আহত ডাকাতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের হাতে আটক দুইজন হলেন, বরিশাল মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে দাদন হাওলাদার (৪৫) ও একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (৫০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে ১০-১৫ জনের একদল মুখোশ পরা ডাকাত ঘরে প্রবেশ করে। তারা ঘরের লোকেদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় তারা দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে আটক করেন। উত্তেজিত জনতা দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে তাদের দুজনের চোখ নষ্ট করে ফেলে। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন, দুইজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাদের দুইজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আহত দুইজন ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ