বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫১ এএম
মোঃ হাসিবুর রহমান “নড়াইল বিশেষ প্রতিনিধি” নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার এস আই মোঃ আসাদুজ্জামানের বিরুদ্ধে একটি বীরনিবাসের নির্মান কাজ গত ৪ দিন ধরে আটকে রেখে মৃত মুক্তিযোদ্ধার পরিবারের সাথে অশালীন আচরনসহ হয়রানির অভিযোগ পাওয়া যায়।উপজেলার বাঐসোনা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলীর বিধবা স্ত্রী রেহানা পারভীনের বাড়িতে গত ২৬ সেপ্টেম্বরের এই ঘটনায় তিনি গত ২৮ সেপ্টেম্বর ইউএনও ও নড়াইলের পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটিতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিবরনে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মান প্রকল্প ২ এর আওতায় রেহেনা পারভীনের নামে একটি বীরনিবাস বরাদ্দ দেয়া হয়। সে অনুযায়ী ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয় বরাদ্দ দিয়ে মেসার্স রুমা এন্টার প্রাইজকে কার্যাদেশ দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ঠিকাদার রেহানার নিজস্ব জমিতে নির্মান সামগ্রী জমা করার পর গত ২২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার ফুলবদিনা গ্রামের মৃত বাবু মোল্যার ছেলে হাসিবুর মোল্যা ও গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মৃত হোসেন মোল্যার ছেলে হাবিবুর রেহানার বাড়িতে গিয়ে বীরনিবাস নির্মান বাবদ ১লাখ ২৫ হাজার টাকা চাঁদা হিসাবে দাবি করলে রেহানা টাকা দিতে অস্বীকার করেন। তখন তাকে বীরনিবাস নির্মান কাজ বন্দ করে দেয়ার হুমকি দেন তারা বলে অভিযোগ করা হয়েছে। এরপর গত ২৬ সেপ্টম্বর সকাল থেকে ঠিকাদারের শ্রমিকরা এই বীরনিবাসটির নির্মান কাজ শুরু করলে দুপুর দেড় টার দিকে হঠাৎ নড়াগাতি থানার এস আই মোঃ আসাদুজ্জামান ওই দুই জনকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং ঠিকাদারের শ্রমিকদের আটকের হুমকি দিয়ে নির্মান কাজ বন্দ করে দেন। শুধু তাই নয় এস আই আসাদুজ্জামান মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীসহ পরিবারের লোকজনের সাথে ব্যঙ্গ বিদ্রুপ করাসহ অশালীন আচরন করে শুধু তাই নয় এই পুলিশকর্তা গত শুক্রবার ২৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় মুক্তিযোদ্ধার পরিবারকে নড়াগাতি থানায় হাজির হয়ে তার সাথে সমাধান না করা পর্যন্ত নির্মানকাজ বন্দ রাখার মৌখিক নির্দেশ দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মেসার্স রুমা এন্টারপ্রাইজের মালিক মোঃ লিটু শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পুলিশ তার নির্মান কাজের স্থলে এসে জোর করে তার শ্রমিকদের উঠিয়ে দিয়ে নির্মান কাজ আটকে দিয়েছে। শুধু তাই নয় শুক্রবার বিকালে মুক্তিযোদ্ধার পরিবারকে থানায় গিয়ে এস আই আসাদুজ্জামান ও তার সহযোগিদের সাথে আপোষ না করা পর্যন্ত বীর নিবাসের নির্মানকাজ বন্দ রাখার মৌখিক নির্দেশ জারি করেন। রেহানা পারভীন অভিযোগ করে বলেন, বীরনিবাস নির্মানের মালামাল আসতে শুরু করার পর থেকে হাবিবুর মোল্যা ও হাসিবুর মোল্যা গত কয়েক দিন ধরে তার কাছে ১ লক্ষ ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে সে পুলিশ দিয়ে আমার বীরনিবাসের কাজ বন্দ করার হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে এস আই আসাদুজ্জামান ওই দুই জনের সাথে যোগ সাজসে তার বাড়ির নির্মান কাজ আটকে দিয়ে থানায় গিয়ে মিমাংশার নামে হয়রানি করছে। হাবিবুর মোল্যার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাসিবুর মোল্যা চাঁদা দাবির সত্যতা অস্বীকার করে বলেছেন, তারা ওয়ারিশ হিসাবে জমির একটি অংশ দাবি করেন। তাই এই নির্মান কাজ ঠেকাতে তার ভায়রা হাবিবুর এস আই আসাদুজ্জামানকে ফোনে ডেকে নেন এবং ১হাজার টাকার বিনিময়ে পুলিশ কাজটি বন্দ করে শালিশের কথা বলেছে। নড়াগাতি থানার এস আই আসাদুজ্জামান বীরনিবাসের কাজটি বন্দ করার সত্যতা স্বীকার করেন ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের সাথে অশালীন আচরনের কথা অস্বীকার করছে। জমির মালিকানা নিয়ে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে তাই তিনি কাজ বন্দ করে থানায় মিমাংশার জন্য যেতে বলেছিলেন। তবে কাজটি বন্দ করতে উর্দ্ধতন কতৃপক্ষের কোন নির্দেশনা ছিল না বলে জানান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মাকলুকার চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে একটি বীরনিবাসের কাজ বন্দ করা ও একজন মুক্তিযোদ্ধার স্ত্রীও পরিবারের লোকজনের সাথে অশোভন আচারন খুবই দুঃখজনক। তিনি এইঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। নড়াগাতি থানার ওসি সুকিন্ত সাহা বলেছেন, ঘটনার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। পরবর্তীতে ইউএনওর মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন। কালিয়ার ইউএনও রনু সাহা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেছেন, বিষয়টিতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত