বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫১ এএম
মো জুয়েল খান নেত্রকোনা জেলা প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নেত্রকোনায় করা চারটি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আদালতের বিচারক মো. কামাল হোসাইন জিজ্ঞাসাবাদ শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান নেত্রকোনা কোর্ট পুলিশের সহায়তায় বিএনপিনেতা চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করেন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা চারটি মামলায় আবু সাইদ চাঁদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালত জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান। চলতি বছরের ২৩ মে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান ভিপি লিটন এবং ২৪ মে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল,জেলা যুবলীগ নেতা সিদ্ধার্থ শংকর পাল বাবু, কেন্দ্রীয় যুবলীগ নেতা রেজাউল হাফিজ রেসিম সহ চার জন এই মামলা দায়ের করেন। মামলায় আবু সাইদ চাঁদকে প্রধান আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন। যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদা হানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত