বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ এএম
নোয়াখালী জেলা প্রতিনিধি -- নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবলীগ নেতা রনি পলোয়ান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার মো. খোকন (৩৫) উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে। নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) একই গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে। সে চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে, গতকাল রোববার রাতে র্যাব-১১ তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত রনি পলোয়ান পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন এবং স্থানীয় ক্ষমতাসীন রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর বিকেলে খাওয়া দাওয়া শেষ করে বসতঘর থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্ত্রী সাজু আক্তার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। পরেরদিন ২৩ সেপ্টেম্বর সকালে ফটিক্কা বাড়ির বাগানে রনির গলাকাটা মরদেহ পাওয়ার খবর শুনে স্ত্রী সাজু আক্তার ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন। পরে তিনি চাটখিল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। সে তদন্তে খোকনের নাম চলে আসে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকা থেকে খোকনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত