বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ এএম
মোঃ মহিউদ্দীন আহমদ বাপ্পী,বিশেষ প্রতিনিধিঃ ঝিকরগাছায় সোহেল আজম নামের এক মাদ্রাসা শিক্ষকের স্বাক্ষর জাল করে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। ফলে মাদ্রাসা শিক্ষক সোহেল কর্মস্থলে ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্নের শিকার হচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামনআলী গ্রামে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষক জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার বিবরণে জানা গেছে,যশোরের ঝিকরগাছা উপজেলার বামনআলী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ সোহেল আযম দীর্ঘদিন শিক্ষকতা করে আসছে। একই সাথে তার পিতা আব্দুল মজিদ মৃত্যু বরন করার পর শিক্ষক সোহেল তার দাদীর চিকিৎসা সহ সকল বিষয়ে দেখা শোনা করে আসছে। কিন্তু গত ২০২০ সালের ১০ সেপ্টেম্বর শিক্ষক সোহেলের দাদী জেবুন্নেসা মারা গেছে মর্মে ১২ নং ভোট তথ্য র্ফমে তথ্য সরবারহ কর্মকর্তা আক্তার আলী,গদখালী ইউনিয়ন পরিষদের সদস্য ছামছুর রহমান, সুপার ভাইজার গোলাম নবী ও উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস সীল সহ সাক্ষর করে নির্বাচন অফিসের সার্ভারে আপলোড করে এবং জীবিত থাকা সত্বেও সোহেল আযম কে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে উক্ত ফরমে তথ্য সরবারহ কারী হিসাবে তার স্বাক্ষর জাল করে তাকে অন্তর্ভুক্ত করে।ফলে সে কর্মস্থলে এলাকায় হেনস্থা ও প্রতিপন্নের শিকার হচ্ছে। এমত অবস্থায় ভুক্তভোগী শিক্ষক এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকে লিখিত ভাবে অবহিত করেছেন। এ ব্যাপারে তথ্য সংগ্রহকারী আক্তারের কাছে জানতে চাইলে বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন,সোহলের দাদী জীবিত আছে।তথ্য সংগ্রহ ফরমে যদি আমার সই থাকে তাহলে এটি আমার ভুল হয়েছে।যদিও ফরমে আমার সই না থাকে তাহলে কেও ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করেছেন বলে তিনি জানান। ইউপি সদস্য ছামছুর রহমান বলেন- বিষয়টি জানার পরে আমি নির্বাচন কমিশনারের কাছে যায়।তার কাছে জানতে চাইলে জেবুন্নেছার নাতী ছেলে সোহেল এ তথ্যটি দিয়েছেন বলে তিনি জানান। এ ঘটনায় সুপার ভাইজার গোলাম নবী বলেন-তথ্যসংগ্রহকারী ও স্থানীয় ইউপি সদস্যের সই থাকার পরে আমি সই করি।পরে বিষয়টি জানতে পেরে নির্বাচন কমিশনারকে অবহতি করলে সংশোধন করে দেওয়া হবে বলে তিনি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাসের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন-তথ্যসংগ্রহকালে ভুল হয়েছে।এটি জানার পর তৎক্ষণিক সংশোধন করা হয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত