বরগুনায় আ'লীগ নেতা শিহাবের পথসভায় জনতার ঢল

বরগুনায় আ'লীগ নেতা শিহাবের পথসভায় জনতার ঢল

sub-editor    ০৯:১৭ পিএম, ২০২৩-০৯-১২    33

বরগুনায় আ'লীগ নেতা শিহাবের পথসভায় জনতার ঢল

মোঃ সাইফুল ইসলাম , বরগুনা জেলা প্রতিনিধি : " আওয়ামী লীগই একমাত্র দল, যারা বাংলাদেশকে সব ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে।" এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা  জনগণের মধ্যে পৌছে দিতে এক পথসভার আয়োজন করেছে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক, বরগুনা জেলা আওয়ামিলীগের সাবেক প্রভাবশালী সদস্য  এস এম মশিউর রহমান শিহাব। তৃণমূল থেকে উঠে আসা বরগুনা -১ আসনের সকল শ্রেনী ও পেশার ভালবাসার মানুষ এস এম মশিউর রহমান শিহাবের ডাকে সারা দিয়ে কয়েক হাজার মানুষ এ পথসভায় যোগদান করে। ১২ই সেপ্টেম্বর (মঙ্গলবার)  বিকেল চারটায় বরগুনা টাউন হল মাঠে মৌসুমি বৃষ্টিতে ভিজেও বরগুনা সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে  পাচ সহস্রাধিক মহিলা পুরুষ এ পথসভায় অংশ গ্রহণ করে। এসময় পথসভায় অংশগ্রহণকারী জনসাধারণ তাদের প্রিয় নেতা এস এম মশিউর রহমান শিহাবকে নিয়ে বরগুনা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার বরগুনা টাউন হল মাঠে একত্রিত হয়ে "শেখ হাসিনা ও শিহাব ভাই" শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে বরগুনার রাজপথ। এসময় তৃণমূলের সাধারণ মানুষের দাবী বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বরগুনার -১ আসনের সকল শ্রেনী ও পেশার মানুষের কথা চিন্তা করে আওয়ামীলীগ তথা   সাধারণ মানুষের আস্থার প্রতিক নৌকা মার্কার প্রার্থী হিসেবে এস এম মশিউর রহমান শিহাবকে মনোনীত  করেন। পথসভায় আওয়ামীলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ,  কৃষক লীগ, তাতী লীগসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম মশিউর রহমান শিহাব বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি, বাঙালী জাতীর জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। জনবান্ধব এই প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে বাংলাদেশকে  আজ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। দক্ষিণ অঞ্চলের মানুষের কষ্টের কথা চিন্তা করে আপনাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। তালতলীতে তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও দুই লেনের মহাসড়ক নির্মিত হয়েছে।  আমি সকল দুর্যোগ মূহুর্তেগুলোতে দীর্ঘ দুই যুগ ধরে জননেত্রী শেখ হাসিনার পক্ষে বরগুনা ১ আসনের সাধারণ মানুষের পাশে ছিলাম। বৈশ্বিক মহামারী করোনা কালে আমি বরগুনার মানুষের দরজায় দরজায় গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। দিয়েছি কে এন ৯৫ মাস্ক। হাসপাতালে দিয়েছি হাই ফ্লোনাজল অক্সিজেন মেশিন। তাছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ইউনিফর্ম, নিজস্ব উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসহায় গরীবদের পাশে দাড়ানোসহ কি করনি আপনাদের জন্য। আজকে আপনারা আমার ডাকে সারা দিয়ে বৃষ্টি উপেক্ষা করে এই পথসভাকে জনসমুদ্রে পরিনত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সকলে আবারো মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন, আপনারা অনুমতি দিলে আমি বাংলাদেশ আওয়ামিলীগের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি মনোনয়ন চাইবো। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনীত করেন,  তাহলে আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা আমতলী-বরগুনা, বরগুনা -বড়ইতলা ব্রীজ নির্মানের জন্য আমার শক্তি দিয়ে চেষ্টা করবো, আপনার উন্নত চিকিৎসা সেবার জন্য বরগুনায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সহ বরগুনায় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে আপনাদের কাছে দেওয়া আমার অঙ্গীকার।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ