বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ পিএম
--------------------------------------- মোঃ হাসানুর জামান বাবু। মানবতার সেবা আর মানুষ নিয়ে চিন্তা করা এখনকার সমাজে খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। মানুষ ছুটে স্বার্থ আর লাভের আশায়। মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা, সহযোগিতা করার মনোভাব খুব একটা চোখে পড়ে না। সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এখনও নীরবে নিভৃতে কিছু মানুষ কাজ করে থাকেন। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যাদের মূল উদ্দেশ্য। মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া এমন একটি ব্যক্তির নাম ইঞ্জিনিয়ার আবু তাহের। ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবু তাহের ১৯৭৩ সালে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন (পূর্বহুলাইন)গ্রামে জন্মগ্রহণ করেন।পিতার নাম মরহুম সাহেব মিয়া,মাতা-মরিয়ম বেগম।পাচঁ ভাই একবোন এরমধ্য ইঞ্জিনিয়ার আবু তাহের দ্বিতীয়।অন্যান্য ভাইবোন সবায় স্নাতকোত্তর এবং নিজ নিজ অবস্হানে সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে প্রতিষ্ঠিত। আবু তাহের শৈশবকাল থেকে বেতনটা বিলাসী জীবনের সুযোগ হয়নি,পিতা পেট্রলিয়াম কোম্পানির একটি ইউনিটে চাকুরী করতেন বিধায় তারা ভাইবোনছয়জনের পড়ালেখা করাতে অনেকটা হিমশিম খেতে হতো তার মাকে।এই ব্যাপারে তার মা ছিলো একজন সফল দায়িত্ববান মহিলা।সংসারের সকলকিছু সামলিয়ে কিভাবে ছেলেমেয়ে মানুষ করতে হয় এই ব্যাপারে উনি ছিলেন খুবই সজাগ সচেতন। এমন অবস্হার মধ্য দিয়ে এক পর্যায় মহান আল্লাহ অশেষ কৃপায় বৃত্তমান ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবু তাহের। ১৯৮৮ খ্রিঃ গাঁয়ের স্কুল হাবিলাসদ্বীপ বহূমূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি পরে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করে চট্টগ্রাম শহরে ব্যাচেলার বাসায় টিউশনি করেই মেরিন ফিশারিস একাডেমী চট্টগ্রামে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেরিন ইঞ্জিনিয়ার হিসাবে উচ্চতর ডিগ্রীলাভ করেন।প্রাথমিক বিদ্যালয় থেকেই তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তার জীবন যুদ্ধ কাহিনি বড়ই সংগ্রামের পরিশ্রম সৌভাগ্যের পরিসূতি এ চিরন্তন বাক্য তার জীবনে সাফল্যের চাবিকাঠী অর্জন করেছে।মেরিন ইঞ্জিনিয়ার হিসাবে পাশ করেই তিনি প্রথমে কর্মজীবন শুরু করেন এবং সাথে পড়ালেখাও বাদ না দিয়ে চালিয়ে যান।এর মমধ্যেই তিনি নিজের চেষ্টায় নিয়েছেন দেশী-বিদেশী বিভিন্ন উচ্চতর ডিগ্রী যোগ দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রশিক্ষণ শর্ট কোর্সও বিভিন্ন উচ্চ পর্যায়ের কনফারেন্সেও যোগ দিয়েছেন কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে। বর্তমানে তিনি বাংলাদেশের স্বনামধন্য মেঘনা গ্রুপ অব কোম্পানির দেশের সর্ববৃহৎ শিপিং লাইন মেঘনা শিপিং এর জিএম (টেকনিক্যাল)হিসাবে কর্মরত আছেন।এতো উচ্চপদস্থ একজন কর্মকর্তা হয়েও এতো উচ্চ বেতনের চাকুরীজীবি হয়েও তিনি একেবারে সাদাসিধে জীবন যাপনকারী ব্যক্তি ইঞ্জিনিয়ার আবু তাহের।বেতনের টাকা থেকে নিজের চলার মতো খরচের টাকা রেখেই তিনি অবশিষ্ট টাকা প্রতি শুক্রবার গ্রামের বাড়ীতে এলাকার বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের মাঝে বিলিয়ে দেন তিনি।তার মাঝে প্রতিবেশী বলতে মুসলমান হিন্দু বৌদ্ধ কোন ভেদাভেদ নেই সম্পূর্ণ অসাম্প্রদায়িক এই মানুষটির কাছে সকলেই মানুষ জাতি হিসাবে পরিচিত। ধনী হওয়ার পর অতীত স্মৃতির ব্যাপারে অনেকে উদাসীন। কিন্তু ইঞ্জিনিয়ার আবু তাহের অতীতকে বুকে লালন ও ধারণ করে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে নিজেকে সর্বদা বিলিয়ে দিচ্ছে। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- সেই সেবার ব্রত নিয়ে তিনি মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ‘সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে’ পল্লীকবি জসীম উদ্দিনের সবার সুখে কবিতার সার্থকতা সমাজের বৃত্তবান অধিকাংশ ব্যক্তিরা অনেকটায় উদাসীন। তবে এ মানবিক ব্যক্তি ইঞ্জিনিয়ার আবু তাহের এর মধ্যে কবির কবিতার সুর মিলিয়ে বাস্তবে কার্যক্রম অব্যাহত রেখেছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না…ও বন্ধু’ ভূপেন হাজারিকার এই জীবন্ত গান তার জীবনে বাস্তবে ফুটে উঠেছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য বিভিন্ন খেলাধুলা সামগ্রী, গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, নানা ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় কর্মকান্ডে আর্থিক সহায়তা, অসহায় মানুষের সার্বিক সহযোগিতা সর্বদা অব্যাহত রেখেছেন তিনি। তার বিদ্যালয় হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষকের সাথে গতকাল চট্টগ্রাম শহরে আমার কথা হয় ইঞ্জিনিয়ার আবু তাহেরকে নিয়ে সিনিয়র শিক্ষক দু'জনই বলেন,আমাদের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার আবু তাহের এ যুগের মানবতার ফেরিওয়ালা। গ্রামের সকল সুখে-দুঃখে তাকে কাছে পাওয়া যায়।আবার গ্রামের আশেপাশের প্রতিবেশীরা তাকে সম্বোধন করেন "আমাদের পূর্বহুলাইন এলাকর হাজী মুহাম্মদ মহসীন"হিসাবে। হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ এর সাবেক সদস্য সমাজসেবক জনাব মোঃ মহি উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম বন্দর শ্রমিকলীগ নেতা ও হুলাইন গ্রামের বাসিন্দা জনাব আবুল কাশেম(একে খানঁ) দু'জনই ইঞ্জিনিয়ার তাহেরকে নিয়ে কথা উঠতেই বলেন, আমরা তার মানবিক কর্মকাণ্ড দেখে মুগ্ধ হই। বর্তমান সময়ে যেখানে সবকিছুতেই লোক দেখানো মানবসেবার একটা রীতি চলছে; সেখানে একজন মানুষ নিজেকে আড়ালে রেখে মহৎ কাজ করে যাচ্ছেন।একেখানঁ বলেন গত সপ্তাহেও হুলাইন মুসা খাঁ জামে মসজিদ উন্নয়নকাজের জন্য একলক্ষ টাকা বলা মাত্র পাঠিয়ে দিয়েছেন এবং আরো দেওয়ার আশ্বাস দিয়েছেন।ইতিপূর্বে অনেকবার দিয়েছেন। তিনি এলাকার আশেপাশে এমনকোন মসজিদ ইবাদতখানা ফোরকানিয়া মাদ্রাসা নেই সেখানে ইঞ্জিনিয়ার তাহের এর সহযোগীতা পৌছাইনি।মহান আল্লাহ তাকে সুস্থ শরীরও দীর্ঘ নেক হায়াত দান করুক। জানতে চাইলে ইঞ্জিনিয়ার আবু তাহের বলেন, আমি মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই এইগুলো করি,এগুলো প্রচারের বিষয় নয়, সমাজের অসহায় মানুষদের সহযোগিতাসহ বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন কোন শর্তছাড়াই কোন পদেপদবীর লোভ ছাড়াই সেবক হিসেবে মানুষের সেবার নিয়োজিত থাকতে পারি; সবার কাছে এ দোয়া আশির্বাদ কামনা করি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত