বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ পিএম
দিনার চৌধুরী নরসিংদী জেলা প্রতিনিধি ঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী'তে ব্যাগে ৯ লক্ষ টাকা পেয়েও মূল মালিক'কে ফিরিয়ে দিলেন মাধবদী পৌর এলাকার টাটাপাড়ার বাসিন্দা শ্রমিকলীগ নেতা ইকবাল প্রধান। এমন ঘটনা ঘটেছে নরসিংদীর মাধবদীতে গত শনিবার ৯ সেপ্টেম্বর রাত দশটায় মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন তার কাজ শেষে বাড়ি ফেরার পথে টাটাপাড়া এলাকায় দুই যুবকের মধ্যে একটি ব্যাগ নিয়ে ধস্তাধস্তি ও তর্ক বিতর্ক দেখা দিলে তিনি সেখানে উপস্থিত হয়ে কারণ জানতে চাইলে দুই যুবক দৌড়ে পালিয়ে যায় এ সময় তাদের হাত থেকে একটি ব্যাগ মাটিতে পড়ে যায়। কৌতুহলবশত ব্যাগটি তল্লাশী করলে ব্যাগ ভর্তি টাকা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা জড়ো হন এবং তাদেরকে সব ঘটনা খুলে বল্লে স্থানীয়দের সহযোগিতায় পালিয়ে যাওয়া ২ যুবককে গ্রামের ভিতর থেকে এনে মাধবদী থানা পুলিশকে বিষয়টি অবগত করে ৯ লক্ষ ৩৪ হাজার টাকাসহ পুলিশের কাছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। পুলিশ জানায় চুয়াডাঙ্গা জীবননগর থানার সুভাষের পুত্র দীপক ওই জায়গার স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে টাকাগুলো চুরি করে নিয়ে আসে।পরবর্তীতে মাধবদীর টাটা পাড়া এলাকার ভাড়াটিয়া ময়মনসিংহ সদরের নির্মলের পুত্র ইমন কাছে আশ্রয় নিতে চাইলে তাদের মধ্যে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তর্কবিতর্ক হয় তাই স্থানীয় নেতা ইকবালকে দেখতে পেয়ে তারা দৌড়ে পালানোর সময় টাকার ব্যাগ হাত থেকে পড়ে যায়। পুলিশ আরো জানায়. আইনি কাজে সহযোগিতা করার জন্য আমরা শ্রমিক লীগ নেতা ইকবাল কে ধন্যবাদ জানাই।তিনি এতগুলো টাকা পেয়েও পুলিশকে অবগত করে মূল মালিককে টাকা ফিরে পেতে সাহায্য করেছেন এ ধরনের ঘটনা এখন কমই চোখে পড়ে। এ ঘটনায় শ্রমিলীগ নেতা ইকবাল প্রশংসার জোয়ারে ভাসছেন। এই ব্যাপারে ইকবালের সাথে কথা বল্লে তিনি জানান ওই দুজনের তর্ক বিতর্ক দেখে আমি জিজ্ঞেস করতে গেলে তারা দৌড়ে পালানোর সময় তাদের টাকার ব্যাগটি পড়ে যায়। আমি ব্যাগ ভর্তি টাকা দেখতে পেয়ে স্থানীয়দের এবং পুলিশের সহযোগিতা নেই। আমি চাই মূল মালিক যেনো টাকাগুলো ফেরত পায়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত