বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ পিএম
পার্থ বড়ুয়া লিমন চট্টগ্রাম সীতাকুণ্ডে বৈদ্যুতিক শকে গুরুতর আহত বানরটি অবশেষে মারা গেছে। গত শনিবার আহত হওয়ার পর তিনদিন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বানরটির মৃত্যু হয়েছে বলে চট্টগ্রাম জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য নিশ্চিত করেছেন। ‘বানরটিকে গত সোমবার থেকে প্রতিদিন সিভাসুতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে বৃহস্পতিবার বিকালের পর থেকে বানরটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। আগে যা খেয়েছিল, তাও বমি করে দিয়েছিল। শুক্রবার দুপুরে বানরটি মারা যাওয়ার পর আমাদের ক্যাম্পাসে মাটিচাপা দেওয়া হয়েছে।’ শনিবার বৈদ্যুতিক শকে বানরটির শরীরের পেছনের অংশে গভীর ক্ষত হয়ে যায়। বানরটি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাগানে থাকত। খাবারের খোঁজে স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাওয়ার পর প্রাণীটির শরীরের ক্ষত চিকিৎসকদের নজরে আসে। ওইদিনই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন রোববারও বানরটি যথারীতি হাসপাতালে হাজির হলে ড্রেসিং করে দেওয়া হয়। সোমবার সকাল ৯টার দিকে তৃতীয়দিনের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে বিষয়টি জানাজানি হয়। এরপর সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু বানরটিকে সিভাসুতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত