বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ পিএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরে র্যাব ও বিটিআরসির যৌথ সাঁড়াশি অভিযানে অবৈধ নেটওয়ার্ক রিপিটার বুস্টার জব্দ করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত টানা তিনদিন র্যাব-১ ও বিটিআরসি গাজীপুর জেলা সদর, শ্রীপুর উপজেলা, জয়দেবপুর থানা এবং ময়মনসিংহের ভালুকা থানার বিভিন্ন এলাকায় যৌথ সাঁড়াশি অভিযান চালায়।অভিযানে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি বিপণী বিতানের একটি টাওয়ার, শহিদুল্লাহ্ কমপ্লেক্সের দুটি টাওয়ার, শ্রীপুর রোডের একটি টাওয়ার, সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি টাওয়ার, মন্ডল গ্রুপের একটি টাওয়ার, মহানগরের সালনা বাজার এলাকার একটি টাওয়ার, মুন্সীপাড়া এলাকার রফিক ভবনের একটি টাওয়ার, হাক্কানী হাউজিং সোসাইটির একটি টাওয়ার, জৈনা বাজার এলাকার একটি টাওয়ার, হোতাপাড়া এলাকার একটি টাওয়ার ও ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২টি ইনডোর রিপিটার বুস্টার, ৪টি আউটডোর রিপিটার বুস্টার, ৭৬টি ছোট-বড় বিভিন্ন এন্টেনা, ৫২টি সুইচ এবং তিনটি ইনডোর রিপিটার এন্টেনা জব্দ করা হয়। জব্দকৃত বেতারযন্ত্রের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। উদ্ধারকৃত পণ্যগুলোর বিষয়ে বিটিআরসি কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত