সঠিক পথে হাঁটছে না এনবিআর!

সঠিক পথে হাঁটছে না এনবিআর!

sub-editor    ১২:৫৫ পিএম, ২০২২-১২-২৯    27

সঠিক পথে হাঁটছে না এনবিআর!

ভোক্তারা ভ্যাট দিতে চান, দোকানিরাও তা আদায় করে সরকারকে দিতে চান। তবে সঠিক পথে হাঁটছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এমন দাবি করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।সম্প্রতি সময় সংবাদকে মো. হেলাল উদ্দিন বলেন, এনবিআর ভ্যাট আদায়ে সুষম ব্যবস্থা করতে ব্যর্থ। এতে ক্রমেই ব্যবসায়ীদের সঙ্গে সংস্থাটির দূরত্ব বাড়ছে।

তিনি বলেন, ভ্যাট আদায়ের জন্য ইএফডি যখন সব জায়গায় পৌঁছে যাবে, তখন ভোক্তারা ভ্যাট দিতে বাধ্য হবেন। কিন্তু এনবিআর সে কাজটি করতে পারেনি। ইতোমধ্যে বুঝে হোক বা না বুঝে হোক, এনবিআর একটি বিষয় প্রতিষ্ঠিত করে ফেলেছে যে, ব্যবসায়ীরা ভ্যাট দিতে অস্বীকার করছেন। আমাদের ভ্যাট দিতে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভ্যাট দেবে ভোক্তা এবং তারা দিচ্ছে। আমরা নির্মোহভাবে ১০ টাকা তুলে ১০ টাকা এনবিআরকে দিচ্ছি।

কিন্তু ব্যবসায়ীদের প্রতি এনবিআরের কর্মকর্তাদের আচরণ পুলিশ ও আসামির মতো বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

পণ্য কেনার সময় ক্রেতা ভ্যাট পরিশোধ করে থাকে। বিক্রেতারা যা সংগ্রহ করে এনবিআরের মাধ্যমে সরকারের কোষাগারে জমা দেন।

ভ্যাট আদায় বাড়াতে নানা কৌশল ব্যবহার করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি ব্যবহার করা দোকান থেকে যারা কেনাকাটা করেন তাদের উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা করেছে এনবিআর। গত বছর থেকে প্রতি মাসে লটারির মাধ্যমে ১০১ জনকে এ পুরস্কার দেয়া হচ্ছে, যেখানে প্রথম বিজয়ী পান করমুক্ত ১ লাখ টাকা।

তবে সব দোকানে ইএফডির ব্যবস্থা না করেই এমন লটারির আয়োজন করে নির্দিষ্ট কিছু দোকান থেকে কেনাকাটা করতে ভোক্তাদের উদ্বুদ্ধ করার মাধ্যমে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করছে এনবিআর। এমন দাবি করেন স্বয়ং সংস্থাটির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।

তিনি বলেন, এটি একটি সমর্থনযোগ্য বিষয় না। এর মাধ্যমে মেশিন আছে এমন দোকানে মানুষকে কেনাকাটা করতে প্রলুব্ধ করা হচ্ছে। সেক্ষেত্রে একই সময়ে বাজারের অন্যান্য দোকানগুলো কী করবে? তাদের তো লোকসান গুনতে হচ্ছে। আর প্রলুব্ধ কেন করা হবে? ভোক্তার তো একটি স্বাধীনতা আছে। তারা তাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো জায়গা থেকে কিনবে। এতে বাজারে অসম প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। এভাবে করলে হবে না।

এ সময় সবাইকে মেশিন দেয়ার বিষয়ে জোর দেন তিনি।

এদিকে ব্যবসায়ীরাও বলছেন, ভ্যাট আদায়ে সবখানে ইএফডির ব্যবস্থা না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

সুপারশপ স্বপ্ন এর হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, সবাইকে ভ্যাটের বিষয়ে সচেতন করতে হবে। একই সঙ্গে সব জায়গায় যাতে সমানভাবে ভ্যাট আদায় করা যায় সেদিকেও নজর দিতে হবে। আধুনিক বাণিজ্যে ভোক্তাকে ভ্যাট দিতে হয়, খোলা বাজারে দিতে হয় না। ফলে সেখানে একটি অসম প্রতিযোগিতা থেকেই যায়।

আরও পড়ুন: সক্ষমতা বাড়াতে আরও ৮ প্রকল্প নিয়েছে মোংলায়

অপরদিকে ভ্যাট দিতে আগ্রহী ভোক্তারাও। রাজধানীর এক সুপারশপের ক্রেতা বলেন, সবাই ভ্যাট দিলে দেশ উন্নত হবে। তাই প্রত্যেক নাগরিকেরই ভ্যাট দেয়া উচিত।

পণ্য কেনার পর রসিদ নেয়ার বিষয়ে আরেক ক্রেতা বলেন, আমরা সরকারের বিধান মোতাবেক ভ্যাট দেব, সেক্ষেত্রে রসিদ আমরা বুঝে নেব না? যে আমরা এত টাকা ভ্যাট দিলাম। কাজেই এ রসিদটি আমাদের পাওয়া দরকার। আমরা সবাই নেব। কিন্তু বিভিন্ন ছোট ছোট দোকান তা দেয় না।  বড় সুপারশপগুলোয় ভ্যাট মেশিন আছে। ফলে অবশ্যই সেখান থেকে কিছু কিনতে হলে ভ্যাট দিয়ে কিনতে হবে। তাই সব জায়গায় যদি এ পদ্ধতি করা হয়, তাহলে অবশ্যই দিয়ে কিনতে হবে।

এনবিআরের তথ্যমতে, কয়েক বছরের চেষ্টায় সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ইএফডি ও এসডিসি মেশিন সরবরাহ করতে পেরেছে সংস্থাটি।

রিটেলেড নিউজ

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

sub-editor

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

sub-editor

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

সর্বশেষ