বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:১২ এএম
মোঃ মুজিবুর রহমান মল্লিক। খুলনা জেলা বিশেষ প্রতিনিধি। খুলনার পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯'এর ৫৩ ধারা মোতাবেক উপজেলা সদরের বিভিন্ন বেকারী, হোটেল ও মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার বিকালে পৌর ল সদরের বিভিন্ন বেকারী কারখানা, দোকান, হোটেল, রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাগত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারি আইন ও বিধিমালা অনুসরণ না করায় এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে অভিযুক্ত মর্ডাণ বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে বেকারী কার্যক্রম পরিচালনা করতে ১ মাসের সময় সীমা বেঁধে দেওয়া হয়। অপরদিকে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, অবহেলার কারণে ভোক্তাদের স্বাস্থ্যহানি করা এবং ফ্রিজে কাঁচা মাছ -মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখার অপরাধে হাজী বিরানী হাউজ'কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, এস আই শ্যামা প্রসাদ মন্ডল, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, আনসার সদস্য জহুরুল ইসলাম'সহ সঙ্গীয় ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, ভোক্তা সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং পাইকগাছা মর্ডাণ বেকারীতে অত্যান্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর পণ্য উৎপাদন করায় মালিকের অনুরোধে পরিবেশটা চেঞ্জ করার জন্য একমাস সময় দেয়া হয়েছে বলে উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা জানান।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত