বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:১২ এএম
খবর শুনে প্রতিপক্ষের বৃদ্ধ'র মৃত্যু এস এম মিলন ব্যুরো প্রধান খুলনা বিভাগঃ নড়াইলের লোহাগড়ার ইতনা ইউপির দক্ষিন পাংথারচর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষ হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে একজন কে হত্যা করেছে। এদিকে প্রতিপক্ষের নিহতের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে অপর একজন বৃদ্ধ মারা গেছে। নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব(৬৫) দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ হলেন একই গ্রামের মৃত রউফ মোল্যার ছেলে কেরামত মোল্যা(৭২)ঘটনাটি ঘটেছে উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ায়। পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের দক্ষিণ পাঙ্খারচর গ্রামের কাজীপাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্যার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার সময় উভয়পক্ষের মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম,আমীন সহ ৮/১০ জন মিলে হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। হত্যার খবর শুনে প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এব্যাপারে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত