বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:১২ এএম
রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ এনামুল রাজশাহীর বাগমারায় বিয়ের চার দিন পর স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে বালিশ চাপা দিয়ে তার অভিযোগ উঠছে উপজেলার সাই পাড়া গ্রামে সমবার দিবা গত রাতে এই ঘটনা ঘটে পুলিশ নিহত আব্দুর রাজ্জাকের (৩১) স্ত্রী শাপলা খাতুন কে গ্রেফতার করছে নিহত রাজ্জাক রফিকুল ইসলামের ছেলে রাজ্জাক একজন নির্মাণ শ্রমিক ছিলেন। আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর গত শুক্রবার পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. শুকুরদীর মেয়ে শাপলা খাতুনের (১৮) সঙ্গে তার বিয়ে হয়েছিল। শাপলা খাতুনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল। বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরেই ছিলেন শাপলা।সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারলে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে শাপলাকে আটক করে। ওসি জানান, শাপলা একেকবার একেক রকমের কথা বলছেন। তিনি কখনো বলছেন যে তারা স্বামী-স্ত্রী একে-অপরকে বালিশচাপা দিয়ে খেলতেন। এতে রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনো বলছেন, তার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে গিয়ে তাকে বালিশচাপা দিয়েছেন। ওসি বলেন, 'শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, এই একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। ' মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই সুব্রত দাস জানান, আজ মঙ্গলবার সকালে রাজ্জাকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃত শাপলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত