বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৯ এএম
বিস্তারিত ডেস্ক রিপোর্টে
২৭ আগষ্ট রবিবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে সামাজিক সাংস্কৃতিক ও মাদক বিরোধী বাংলার বীর ফাউন্ডেশনের আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু থেকে আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা -২০২৩ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর বাংলা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধক গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। আলোচক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ আবুল হাসেম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ গিয়াসউদ্দিন আহমদে। বিশেষ অতিথি এএসএম নজিবুল আকবর, রাজনীতিবিদ, সমাজ সেবক ও মিডিয়া ব্যক্তিত্ব। মোহাম্মদ আবু মুসা ব্যবসায়ী ও সমাজ এবং সাংগঠনিক সম্পাদক সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন। জান্নাতুল ফেরদৌস সভাপতি সুতাকথন নারী উন্নয়ন সংস্থা। পরিচালনায় মোঃ মাসুদ রানা প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাংলার বীর ফাউন্ডেশন ও সম্পাদক বীর বাংলা নিউজ ডট কম। মোঃ মনিরুজ্জামান মিঞা ম্যানেজিং ডিরেক্টর টেকসই বিল্ডার্স লিমিটেড, সভাপতি বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ। মোঃ আমির হামজা খান চেয়ারম্যান টেকসই বিল্ডার্স লিমিটেড। কামার আফজা লিজা সাংগঠনিক সম্পাদক বাংলার বীর ফাউন্ডেশন। বিবি ফাতেমা বেনজির সভাপতি উইমেন এন্ড চিলড্রেন হোপ অর্গানাইজেশন। মোঃ জসিম উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক জে এস কনজিউমার এন্ড নিউট্রিকেয়ার লিমিটেড। মোহাম্মদ আরিফুজ্জামান ব্যবস্থাপনা পরিচালক ডিবি এক্সপ্রেস লিমিটেড ও মিডিয়া ব্যক্তিত্ব। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। শুরুতে শোকাবহ আগস্টের কথা স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ আবুল হাসেম বলেন, জিয়াউর রহমান সেই সময় শিক্ষার্থীদের বই-খাতার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলেন। সেই সময় জিয়াউর রহমান ক্ষমতায় আর ছাত্রদলের দখলে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কলুষিত করেছিলেন তারা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এমন বর্বরোচিত ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে সেই সময় বের করতে দেওয়া হয়নি। ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছেন জিয়াউর রহমান। বক্তারা বলেন, যে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশ নামে একটি দেশ উপহার দিল তাকে বাঁচতে দিল না ঘাতকরা। পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্য ঘটনা হয়তো দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল কিন্তু তারপরেও নানান চড়াই-উৎরাই দেরি হলেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ হত্যার বিচার বাতিলের জন্য ইনডেমনিটি অ্যাক্ট জারি করা হয়। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে যুদ্ধ অপরাধীর বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত