বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:০০ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা গাজীপুর মহানগরীর হানকাটা এলাকায় ছিনতাইকারীদের লোহার রডের আঘাতে মোমেন শেখ (৫০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোমেন শেখ গাজীপুর কালীগঞ্জ উপজেলার ছাতীয়ানি গ্রামের ওসমন আলী শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্বজনরা জানান, মোমেন ফল ব্যবসায়ী। তিনি চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ফল কিনতে যাচ্ছিলেন। ভোরে মহানগরীর হানকাটা ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপে ৪/৫ জন যুবক এসে তার পথরোধ করে। এ সময় তারা টাকা দাবি করে। টাকা না পেয়ে ধারালো লোহার শিক দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বলেন, আমার ভাই ভ্যানে করে ফল বিক্রি করতেন। তিনি গাজীপুর চৌরাস্তা থেকে ফল কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। আজ ভোরে ফল কিনতে যান। তার কাছে টাকা ছিল এটা হয়তো কোনো মাধ্যমে ছিনতাইকারী চক্র জানতে পেরেছিল। মারা যাওয়ার পর দেখতে পাই ভাইয়ের কোমরে টাকা বাঁধা রয়েছে। এই টাকা না পেয়েই তারা ভাইকে হত্যা করেছে। গাজীপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ জানান, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত