বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:০১ এএম
মাসুদুর রহমান শেরপুর প্রতিনিধি। শেরপুর জেলা শহরে পান সিগারেট দোকানে তামাকজাতদ্রব্য ও ধূমপান প্রকাশ্যে বিক্রয় এবং তামাকজাতদ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করার দায়ে ২ জুলাই রোববার দুপুরে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ধূমপান বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দোকানীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে শেরপুর জেলা শহরের নিউমার্কেট এলাকায় পান সিগারেটের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় ৪টি দোকানে প্রকাশ্যে তামাকদ্রব্য ও ধূমপান বিক্রয়ে বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ২০০৫ সালের ৪ ধারায় ১ দোকানীকে এক হাজার টাকা ও ৪ দোকানী প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডিত দোকানীরা ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন। অভিযানকালে অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. মুনতাসিরবিল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মো. আক্তারুজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত