বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:০১ এএম
বিশেষ প্রতিনিধি সোহেল: পটুয়াখালীর বাউফলে ২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। আজ ৩ জুলাই সোমবার সকাল ১০ টায় বাউফল উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বায়জেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসম ফিরোজ এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য নিরন্তর সংগ্রাম করে গেছেন। বিপন্ন জীবনের মুখোমুখি দাঁড়িয়েও তিনি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত রেখেছেন। এ জন্য জীবনের একটি বড় সময় জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন এ দেশের শোষিত, বঞ্চিত ও অবহেলিত কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য। তাই তিনি সর্বদা কৃষির প্রতি শ্রদ্ধা ও অগ্রাধিকার প্রদান করতেন। তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন, অর্থনৈতিকভাবে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কৃষির উন্নয়ন অপরিহার্য। তিনি উপলব্ধি করেছিলেন, গতানুগতিক কৃষি ব্যবস্থা দ্বারা বাংলাদেশের মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করা সম্ভব নয়। তাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য তিনি কৃষির আধুনিকায়নে মনোনিবেশ করেন। তিনি বিশ্বাস করতেন, কৃষি উন্নয়নের একমাত্র কারিগর হচ্ছেন এদেশের কৃষক ও কৃষি শিক্ষায় শিক্ষিত গ্র্যাজুয়েটরা। তিনি আরো বলেন কৃষিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে, ফল ও মাঠ ফসলের জাত উদ্ভাবনে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানে। কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণ সর্বোচ্চ বিবেচনায় নিয়ে টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ এবং রূপকল্প-২০৪১ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা পদক্ষেপের ফলে কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে। কৃষিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারও কৃষকদের উৎসাহিত করেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, খামার বাড়ি, পটুয়াখালী।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,সুধী সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত