শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯ এএম
রাজধানীতে মিরপুরের বাসিন্দাদের কাছে এক দুর্ভোগের নাম জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতে এখানকার এলাকাগুলোতে পানি জমে যায়। অনেক সময় পানি বেড়ে ফুটপাত পর্যন্ত ডুবে যাওয়ার ঘটনা ঘটে থাকে হরহামেশা।
এতে করে বৃষ্টির দিনগুলোতে যাদের কাজের তাড়া ও অফিসের কর্মব্যস্ততা থাকে তাদের জন্য এ এলাকা দিয়ে চলাচল করা এক রকমের দুর্বিষহ হয়ে ওঠে। যেহেতু মেট্রোরেল উড়াল সেতুপথে চলবে, তাই এখানে নেই জলাবদ্ধতার শঙ্কা। এক্ষেত্রে মেট্রোরেল হবে এ
এলাকার নগরবাসীদের জন্য এক মুঠো স্বস্তি।
এ ব্যাপারে আগারগাঁও তালতলা বাজারের বাসিন্দা হুমায়ুন রশিদ সময় সংবাদকে বলেন, ‘১০ মিনিট টানা বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যায়। তখন না পাওয়া যায় গাড়ি, না পাওয়া যায় বাস। এ অবস্থায় যদি কারও অফিস থাকে কিংবা কারও গুরুত্বপূর্ণ কাজে বের হতে হয় তাহলে বড় রকমের ভোগান্তির শিকার হতে হবে। কিন্তু আশা করছি মেট্রোরেল হওয়ার ফলে বৃষ্টির দিনেও গন্তব্যস্থলে যাওয়ার গাড়ি খোঁজার ভোগান্তিটা অন্তত দূর হবে।’
আরও পড়ুন: মেট্রোরেল কমাবে কার্বন নিঃসরণ
মিরপুর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা মঈনুল হাসান বলেন, ‘মেট্রোরেল সময় ধরে যাওয়া-আসা করবে। বৃষ্টি-ঝড়ের সঙ্গে যেহেতু এটা সম্পর্কিত না, তাই মেট্রোতে ওঠার উদ্দেশ্যে আপনি বাসা থেকে বের হলে অন্তত নিজের গন্তব্যস্থলে যাওয়া নিয়ে নিশ্চিত থাকতে পারবেন। এছাড়া বৃষ্টির দিনে ভাড়া বেড়ে যাওয়া আমাদের এখানে একটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মেট্রোতে এ সমস্যা হবে না। এছাড়া মানুষ মেট্রোর দিকে ঝুঁকলে গণপরিহন ও সিএনজি চালকদের চলমান একাধিপত্য কমে আসবে।’
মতিঝিলের বাসিন্দা গোলাম মাহতাব সময় সংবাদকে বলেন, ‘আমার বাসা মতিঝিল হলেও আমার বিশ্ববিদ্যালয় ছিল বিইউপি- যেটা মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত। বৃষ্টি হলে আমরা যারা দূরে থাকি তাদের জন্য যাতায়াত এক রকমের অসম্ভব হয়ে উঠতো। কেননা সামান্য বৃষ্টি হলেই মতিঝিল ও মিরপুরে সমান তালে পানি ওঠে। সেসময় বাস পাওয়া কিংবা সিএনজি নেয়া দুটিই দূরুহ। বৃষ্টির কারণে বহুবার ভার্সিটির ক্লাস মিস দিতে হয়েছে। কিন্তু মতিঝিল থেকে উত্তরা অবধি লাইনটি চালু হলে এই কষ্টটা লাঘব হয়ে যাবে। এক বসায় মতিঝিল থেকে মিরপুর-১২ যাওয়া যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য মেট্রোরেল একটি বিশাল সুবিধার সৃষ্টি করছে। তবে আমি মনে করি শিক্ষার্থীদের হাফ পাশের ব্যাপারটি পুনরায় বিবেচনা করা উচিত।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করলেন যেভাবে
বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন হয়েছে মেট্রোরেল। ঢাকাবাসীর অতি আকাঙ্ক্ষিত এই বাহনের প্রতিটি ট্রিপে ২ হাজার ৩০৮ জন মানুষ যাতায়াত করতে পারবেন। দৈনিক উভয় দিক থেকে ঘণ্টায় এ সংখ্যা হবে ৬০ হাজার জন। প্রতিদিন প্রায় ৫ লাখ মানুষ মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন- যা রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে সক্ষম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত