বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৭ এএম
সাবরিনা জাহান ময়না
গাজীপুর জেলা প্রতিনিধি
ঈদের বন্ধের মধ্যে গাজীপুরের ভবানীপুর এলাকায় সোয়ান নিট কম্পোজিট নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে ওই কারখানার কাপড়ের গুদামে আগুন লাগে বলে জানান জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার এক কর্মকর্তা বলেন, ভোরে হঠাৎ করেই কারখানার ভেতরে আগুন ধরে যায়। প্রথমে নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মান্নান।
তিনি বলেন, মূলত কারখানার কাপড়ের গুদামে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে যায়। তবে কী কারণে আগুন ধরেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তা এখনই বলা সম্ভব নয়।
সোয়ান নিট কম্পোজিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে চারটি ফ্লোরের বিভিন্ন মেশিনসহ বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত