বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৭ এএম
মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর নগরীর ভূরুলিয়ায় জোরপূর্বক জমি বসতবাড়ি দখলের পায়তারা ও হয়রানির অপচেষ্টার অভিযোগ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান এবং জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত গাড়ী চালক হাবিবুর রহমানের বিরুদ্ধে। গতকাল সোমবার প্রতিকার চেয়ে জমি ও বাড়ির মালিক ভূক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন। ভূক্তভোগী মো: মাসুদ সংবাদ সম্মেলনে জানান, আমার বাবা কালা মিয়া প্রধান ৩৫ বছর আগে নগরীর ২৫নং ওয়ার্ডের ভূরুলিয়া মৌজার সিএস/আর এস- ৪১৫/৮৭৯(অংশ) তরুবিথী এলাকায় ২৪ শতাংশের কাতে ছয় শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি গড়ে তুলি। জমির ওপর পাকা বাড়ি নির্মাণের জন্য প্ল্যান অনুমোদন করাই। সম্প্রতি জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত গাড়ী চালক হাবিবুর রহমান ও কাউন্সিলর মজিবুর রহমান হঠাৎ করেই ২শতাংশ জমি দাবী করে নির্মাণ কাজে বাধা দেয় এবং পুলিশ দিয়ে নানাভাবে হয়রাণি করে আসছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মো: মাসুদ অভিযোগ করে বলেন, বিবাদীদের বেআইনী তৎপরতার প্রতিবাদ করলে গুম-খুনের হুমকী দেয়ায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী মো: মাসুদের বাবা কালা মিয়া প্রধান, মা ও চার বোন। এবিষয়ে কাউন্সিলর মজিবুর রহমানের সাথে মুঠোফেনো যোগাযোগ করা হলে প্রথম রিসিভ করেন তাঁর স্ত্রী। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেনি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত