বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৭ এএম
এক্সট্রিম এগ্রো লিমিটেড" আব্দুল্লাহ আল জুবায়ের, কয়রা ,খুলনা । খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার হতদরিদ্র মানুষের লোনা পানির সাথে যুদ্ধ করে জীবিকা নির্বাহ করতে হয়। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে রয়েছে ২৩৩ একরের এক বিশাল মৎস্য ঘের ! এবং এই ঘেরের জমির মালিক প্রায় ৩০০ জন ।এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের একমাত্র উৎস হলো মৎস্য চাষ। বৃহত্তর এই মৎস্য ঘের পরিচালনা করতে এক সময় এই এলাকার মানুষ হিমসিম খেয়ে যাচ্ছিলো। তখনই এই এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য অবহেলিত অসহায় মানুষের পাশে এগিয়ে আসে এক্সট্রিম এগ্রো লিমিটেড এবং এই মৎস্য ঘেরের সকল জমি মালিকদের সঙ্গে কথা বলে বৃহত্তর এই মৎস্য ঘেরের সকল জমি লিজ নিয়ে সেটা পরিচালনা করার উদ্যোগ নেয়। গ্রামের সকলেই তখন এক্সট্রিম এগ্রো লিমিটেড এর পরিচালক, বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু কে সাধুবাদ জানিয়ে তাদের জমি এক্সট্রিম এগ্রো লিমিটেডের কাছে লিজ দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঈদ-উল আজহাকে সামনে রেখে এক্সট্রিম এগ্রো লিমিটেডের পরিচালক এক ভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে সকল জমি দাতাকে তাদের নিজ জমির লিজের টাকা সময় মতো বুঝিয়ে দেয়ার জন্য দুই দিন ধরে পুরা এলাকা মাইকিং করে সকল জমির মালিকদেরকে তাদের জমির লিজের টাকা বুঝিয়ে দেয়ার জন্য আহ্ববান করেন। শনিবার ও রবিবার দুই দিন ধরে এক্সট্রিম এগ্রো লিমিটেডের পরিচালক মো. শরিফুল ইসলাম টিংকু নিজে উপস্থিত থেকে সকল জমির মালিকদেরকে তাদের জমির লিজের টাকা বুঝিয়ে দেন এবং তাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করেন। এক্সট্রিম এগ্রো লিমিটেডের পরিচালক মো. শরিফুল ইসলাম টিংকুু বলেন আমি এই এলাকার সন্তান হিসেবে অসহায় অবহেলিত মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য এই মহৎ উদ্যোগ নিয়েছি । আমি চাই আমার এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে। দীর্ঘ দিন ধরে আমি তাদের জমি লিজ নিয়ে সেটা পরিচালনা করে আসছি। আমি সব সময় সকল মানুষকে খুশি রেখে কাজ করতে চাই। আমার আগে এই মৎস ঘের অন্যান্যরা পরিচালনা করেছিলেন। তাদের পরিচালনায় এলাকার মানুষ খুশি না হয়ে আমাকে এই ঘেরের পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের পাশে রেখে এই ঘের পরিচালনা করতে চাই। সর্বশেষ তিনি এক্সট্রিম এগ্রো লিমিটেডের পক্ষ থেকে এই বৃহৎ মৎস্য ঘের পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত