বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৭ এএম
মুহাম্মদ ফরহাদ মিয়া, ফরিদপুর সদর প্রতিনিধি। আজ সোমবার (২৬ জুন) ফরিদপুরের সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান পিডাব্লিউও কর্তৃক আয়োজিত বিএনএফ শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় চরাঞ্চলের ৭টি উচ্চ বিদ্যালয় ও একটি কলেজের মোট ১১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ৩৬ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। অত্র পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয় এবং ১১.৩০ টায় শেষ হয়। পরীক্ষা শেষে পিডাব্লিউও এর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান মন্ডল,মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল জব্বার ও ঈশান ইনস্টিটিউশনের ভৌতবিজ্ঞান শিক্ষক হাসিবুর রহমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বৃত্তি পরীক্ষা সমন্ধে আলোচনা করেন। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতায় হাফিজুর রহমান মন্ডল বলেন চরাঞ্চলের পিছিয়েপড়া ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি,পরীক্ষাভীতি দূর করার লক্ষ্যে আমরা এই পরীক্ষার আয়োজন করেছি। গ্রামের ছেলে-মেয়েরা যাতে পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জনের মাধ্যমে শহরের ছেলে-মেয়েদের সাথে তালমিলিয়ে টিকে থাকতে পারে সেজন্য এই বৃত্তি পরীক্ষা। এছাড়াও আমাদের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয় এ চান্সপ্রাপ্ত চরাঞ্চলের শিক্ষার্থীদের প্রতিমাসে পাঁচ হাজার টাকা দিয়ে থাকে। অন্যান্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন পিডাব্লিউ এর সমন্বয়কারী (সার্বিক) এফ এম মোশাররফ হোসাইন,সমন্বয়কারী (ঋণ) কোবাদ হোসেন,প্রধান হিসাবরক্ষক আসলাম উদ্দিন,মনিটর ছিদ্দিকুর রহমান,সিনিয়র ক্রেডিট অফিসার কুদ্দুছ ফকির,প্রোগ্রাম অর্গানাইজার (শিক্ষা) আলমাছ উদ্দিন ও আবুল কালাম প্রমুখ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত