শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯ এএম
রাজধানীর দূষণের অন্যতম একটি কারণ যানবহনের কালো ধোঁয়া। মেট্রোরেল ধাপে ধাপে ঢাকাকে এই দূষণ থেকে বের করে নিয়ে আসবে- এমনটাই বলছেন পরিবেশবিদরা।
বিশ্বব্যাংকের গবেষণা থেকে দেখা যায়, প্রতি বছর বাংলাদেশে বায়ু দূষণে ৮০ হাজার মানুষ মারা যায়। ঢাকার বাতসে একজন মানুষ শ্বাস নিলে একদিনে তার দুটি সিগারেট খাওয়ার সমপরিমাণ ক্ষতি হয় বলে কয়েকটি সংশ্লিষ্ট জার্নালে গবেষণাও প্রকাশ করা
হয়।
বিশেষ করে ঢাকায় যারা বৃদ্ধ ও শিশু তাদের জন্য শহরের এ বাতাস একদমই স্বাস্থ্যকর না। ঢাকার রাস্তায় কালোধোঁয়ার তোপে যখন শ্বাস নেয়া দায়, তখন মেট্রোরেল এক রকমের আশীর্বাদ নিয়ে রাজধানীবাসীর কাছে ধরা দিয়েছে।
মেট্রোরেলের ফলে মূলত ত্রিমুখী সুবিধা হবে। প্রথমত, যারা প্রয়োজনের তাগিদেই গাড়ি কিনতে চাচ্ছেন তাদের গাড়ি কেনার হার কমবে। দ্বিতীয়ত, গণপরিবহনে চাপ কমলে রাজধানীতে নতুন করে আর বাস-লেগুনা নামবে না। সর্বশেষ যানজট কমে আসলে এক জায়গায় বসে থেকে কার্বন নিঃসরণের হার উল্লেখযোগ্য ভাবে কমে আসবে।
আরও পড়ুন: অর্থনীতির সিংহদ্বার খুলে দেবে মেট্রোরেল
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দেয়া তথ্য থেকে জানা যায়, মেট্রোরেল চালু হলে বছরে কার্বন নিঃসরণের পরিমাণ ২ দশমিক শূন্য ২ লাখ টন কমে আসবে। এতে করে রাজধানীর দূষণের পরিমাণ অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে পরিবেশ অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক আবদুস সোবহান সময় সংবাদকে বলেন, 'মেট্রোরেল হলে দূষণ আসলেই কমে আসবে। কেবল বায়ু দূষণ না, জনগণের মধ্যে অভ্যাসগত কিছু পরিবর্তনও আসবে। কেননা মেট্রোরেলে যাতায়াত করতে গেলে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। এর মধ্যে স্টেশন ও মেট্রোরেলে যত্রতত্র ময়লা ফেলা, থুথু ও পানের পিক ফেলা যাবে না। এছাড়াও মেট্রোরেলে সিগারেট খাওয়া যাবে না। আমাদের দেশের গণপরিবহনগুলোতে এসব চর্চা নেই। মেট্রোরেলের মাধ্যমে এসব চর্চা অভ্যাসে পরিণত করতে পারলে প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে দূষণ নিরোধে কাজ করতে পারবে।'
আবদুস সোবহান বলেন, 'আমাদের সমস্যা আমরা কিছু শুরু করে ধরে রাখতে পারি না। তবে মেট্রোরেলের এসব নীতিমালা ধরে রাখতে পারলে সামগ্রিক দূষণের হার কমে আসবে। অন্যদিকে মেট্রোরেল বিদ্যুতের সাহায্যে চললেও, বিদ্যুৎ উৎপাদনে কিন্তু কার্বন নিঃসরণ হচ্ছে। তবে সামগ্রিকভাবে রাজধানীতে কার্বন নিঃসরণ কমে আসবে- যা একটি ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে।'
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করলেন যেভাবে
প্রতিটি ট্রিপে একসঙ্গে ২ হাজার ৩০৮ জন যাত্রী মেট্রোরেলে চড়তে পারবেন। ঘণ্টায় উভয় দিক থেকে চলাচলকারী যাত্রী সংখ্যা হবে ৬০ হাজার। দিনে প্রায় ৫ লাখ যাত্রী নিয়ে ছুটে চলবে ঢাকাবাসীর এ স্বপ্নের বাহন। মেট্রোরেল সম্পূর্ণভাবে চালু হলে দূষণের পাশাপাশি কমে আসবে যাত্রী ভোগান্তিও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষ্যমতে, বাংলাদেশের অহংকারে যুক্ত হওয়া আরেকটি পালকের নাম মেট্রোরেল। নির্মিত এ মেট্রোরেলের আওতায় ধাপে ধাপে সমগ্র রাজধানী চলে আসলে ঢাকার রূপ ইতিবাচকভাবে বদলে যেতে বাধ্য বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত