বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৪ এএম
জিয়াউল ইসলাম জিয়া চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম জেলার লোহাগাড়া এলাকার শীর্ষসন্ত্রাসী এবং হত্যা ও অস্ত্রসহ ০৭টি মামলার পলাতক আসামী তৌহিদুল ইসলাম আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ র্যাবের হাতে আটক । র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন বড় হাতিয়া এলাকার পাঁকা রাস্তার উপর অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জুন ২০২৩ খ্রিঃ তারিখে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী তৌহিদুল ইসলাম (২৭), পিতা- আবু তাহের, গ্রাম-বড়হাতিয়া থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং তার হেফাজতে থাকা ০২টি ওয়ানশুটার গান এবং ০২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অস্ত্র¿-গুলি দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয় এলাকায় প্রভাব বিস্তার, চাদাবাজী, মাদক পরিবহন এবং সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামী আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে স্থানীয় গরুর বাজারে চাঁদাবাজী এবং অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করে বলে অকপটে স্বীকার করে। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী তৌহিদুল ইসলাম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় হত্যা, সস্ত্রাসী, ডাকাতি, দুর্ধষ চাঁদাবাজী, হত্যাচেষ্টা এবং অস্ত্র আইনে ০৭টি মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত