বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৩ এএম
সাবরিনা জাহান ময়না
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত বাসের চালককে আটক করেছে র্যাব-১। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলো।
শনিবার (২৪জুন) রাতে চালককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম।তিনি জানান, গ্রেপ্তার শহীদ (২৪) মাদারীপুর জেলার সদর থানার চরলক্ষিপুর গ্রামের মো. কালাম ব্যাপারীর ছেলে। তাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালী পাড়া এলাকার তাইজ উদ্দিনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এর আগে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, শুক্রবার স্ত্রীসহ অসুস্থ ভায়রাকে দেখতে মাওনা উত্তরপাড়া এলাকায় বেড়াতে যান শহিদুল ইসলাম। বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী একটি হাইওয়ে মিনি বাস শহিদুল ইসলামের স্ত্রী সাহেরা খাতুনকে ধাক্কা দেয়। এতে শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে চালকের সাথে কথা কাটাকাটি করতে করতে মিনিবাসে গিয়ে উঠলে মিনিবাসটি চালাতে শুরু করে চালক। কিছুদূর যাওয়ার পর শহিদুল ইসলামকে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দেয় মিনিবাসের হেলপার।এসময় শহিদুল ইসলামের পরনের লুঙ্গি গাড়ির একটি হুকের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় তাকে টেনেহিঁচড়ে কিছু পথ নিয়ে গেলে শহিদুল ইসলাম গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সাহেরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত