শেরপুরে ডিবি পরিচয়ে এক ব‍্যক্তিকে মাইক্রোবাসে তুলে নেওয়ার সময় আটক ১ জন।

sub-editor    ০৭:৩৭ পিএম, ২০২৩-০৬-২১    49

শেরপুরে ডিবি পরিচয়ে এক ব‍্যক্তিকে মাইক্রোবাসে তুলে নেওয়ার সময় আটক ১ জন।

বিশেষ প্রতিনিধি, বগুড়া শেরপুরে মহাসড়কে ডিবিপুলিশের পরিচয় ছিনতাই চেষ্টাকালে স্থানীয় জনগণ একজনকে আটক করেছে। এ সময় এই ছিনতাইকারী চক্রের আরো পাঁচজন হাইচ গাড়িযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। বুধবার (২১ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকার ঢাকা- বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনগণ আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করে। আটক ভূয়া ডিবি পুলিশ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের শরিফুল ইসলাম (৪০) বলে জানা গেছে। উপস্থিত স্থানীয় জনগণ... ....কে বলেন, বেলা আড়াইটার দিকে শেরুয়া বটতলার ওই স্থানে সাদা রংয়ের একটি হাইচ গাড়ি থেকে তিনজন নেমে আসে। এ সময় শেরুয়া বাজারের দিকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশায় হাতে ব্যাগ থাকা এক যাত্রীকে ডিবি পুলিশ পরিচয় জোরপূর্বক হাইস গাড়িতে তোলার চেষ্টা করে। হাতে ব্যাগ থাকা ওই সিএনজির যাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে। স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে ছিনতাই কাজে জড়িত ব্যক্তিরা গাড়ি নিয়ে দ্রুত সিরাজগঞ্জের দিকে চলে যায়। এ সময় শরিফুল ইসলাম নামে ওই ছিনতাই চক্রের ভূয়া ডিবি পুলিশকে আটক করে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক শরিফুল ইসলাম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে আগে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতো। পাবনার আমিনপুরে গত সেপ্টেম্বর মাসে অনুরূপ একটি ছিনতাই ঘটনার সময় সে গ্রেপ্তার হয়েছিল। গত একমাস আগে সে আদালত থেকে জামিনে বের হয়ে আসে। থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, আজ বুধবার শেরপুরে গোয়েন্দা পুলিশের পরিচয়ে মহাসড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় মোট ৬ জন ছিল। এদের মধ্যে শরিফুলসহ আরো দুজনের পরিচয় পাওয়া গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার সীমাবাড়ি বাজার এলাকায় একটি ব্যাংকে টাকা নিয়ে কারা বের হচ্ছে এমন অনুসন্ধান চালায়। এখানে ব্যর্থ হয়ে পরে এই ছিনতাইকারী চক্র চলে আসে শেরপুর শহরে। জনৈক বাবু নামে একজন সোর্সের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছিল শহরের বেশ কয়েকটি ব্যাংকে টাকা নিয়ে বের হওয়ার বড় কোনো পার্টি নেই। এ কারণে তারা ফিরছিল সিরাজগঞ্জের দিকে। ফেরার পথে শেরুয়া বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা গাড়িতে একজন ব্যক্তির হাতে বড় ব্যাগ দেখে তাদের সন্দেহ হয় এই ব্যক্তির কাছে ব্যাগে মোটা অংকের টাকা থাকতে পারে। এ কারণে তারা এই ব্যক্তিকে জোরপূর্বক তাদের হাইস গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, শেরপুরের মহাসড়কে এর আগেও গোয়েন্দা পুলিশের পরিচয়ে ছিনতাইকারী চক্র ব্যবসায়ির টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আটক ওই ব্যক্তি শেরপুর থানা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত তথ্য স্বীকার করেছে। জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, আটক ব্যক্তিসহ এই ছিনতাইয়ের সাথে যারা জড়িত তারা সকলেই গোয়েন্দা পুলিশের ভুয়া পরিচয় দিয়ে মহাসড়কের ছিনতাই ঘটনার চেষ্টা করেছিল। এ ঘটনায় আটক ব্যক্তিসহ পালিয়ে যাওয়া অন্যান্যদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে আর কারা কারা জড়িত তাদের নাম অনুসন্ধান চলছে। জড়িত প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ