শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২০ এএম
একটা গাড়ি কে না চায়? স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য অনেকেরই থাকে এই স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় এর দাম। বিশেষ করে মধ্যবিত্তদের জন্য গাড়ি কেনা তো আকাশ ছোঁয়ার মতো। কিন্তু এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে দেশীয় প্রতিষ্ঠান ‘পালকি মটরস লিমিটেড’। তারা এমন একটি গাড়ি তৈরি করেছে যা মাত্র পাঁচ লাখ টাকায় মিলবে। আগামী বছরের জানুয়ারিতে এটি আসবে বাজারে।চার সিটের এই গাড়ির বৈশিষ্ট্য এটি বিদ্যুতে চলে, যা পরিবেশবান্ধব। এক চার্জে চলবে ১৫০ কিলোমিটার পর্যন্ত। এরইমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পেয়েছে গাড়িটি। এর রয়েছে চারটি মডেল। এগুলো হলো সিটিবয় বেসিক, সিটিবয় এলএফপি, সিটিবয় এলএফপি প্লাস ও কেরিবয় বেসিক।‘পালকি মটরস’র গাড়িগুলোর দাম শুরু পাঁচ লাখ টাকা থেকে। সর্বোচ্চ নয় লাখ টাকা। ব্যাটারির ক্ষমতা ও কত কিলোমিটার পথ পাড়ি দিতে পারে তার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে দাম। রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুলে তৈরি হচ্ছে গাড়িগুলো। পালকি মটরসের প্রথম গাড়ি ‘সিটিবয় বেসিক’ মডেলের জন্য এরইমধ্যে জমা পড়েছে ৬০০ আবেদন। আর ৮০টির বেশি প্রি-অর্ডার করা গাড়ি ডেলিভারি দেওয়া হবে আগামী বছরের (২০২৩ সাল) জানুয়ারিতে।গাড়িগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু হয়েছে। বুকিংয়ের চার মাস পর গ্রাহককে দেওয়া হবে গাড়ি। দুই থেকে সাড়ে তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বুকিং দেওয়া যাবে। বাকি টাকা গাড়ি হাতে পাওয়ার পর পরিশোধ করতে হবে। এছাড়া কিস্তিতেও দেওয়া যাবে টাকা।জ্বালানিচালিত গাড়ির মতোই সব সুবিধা আছে পালকির গাড়িতে। যে কোনো বিদ্যুতের সকেটের মাধ্যমে দেওয়া যাবে চার্জ। রিমোট লক, অটোমেটিক জানালা, এয়ার কন্ডিশন, আট ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, অতিরিক্ত চাকা, হাইড্রোলিক ডিস্ক ব্রেকসহ যাত্রীদের আরাম ও নিরাপত্তা নিশ্চিতের প্রায় সব সুবিধা আছে গাড়িটিতে।
প্রতিষ্ঠানটি জানায়, ‘সিটিবয় বেসিক’ মডেলের গাড়ির দাম চার লাখ ৯৯ হাজার টাকা। এর সর্বোচ্চ গতি ৩৫ কিলোমিটার। ওজন ৫৬০ কেজি। এতে ব্যবহার করা হয়েছে লিড এসিড ব্যাটারি। যা আট ঘণ্টা লাগে চার্জ হতে। এক চার্জে গড়িটি চলবে ১০০ কিলোমিটার পর্যন্ত।
এছাড়া ‘সিটিবয় এলএফপি’ মডেলের গাড়িটির দাম ছয় লাখ ৬০ হাজার টাকা। এতে ব্যবহার হয়েছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। দুই ঘণ্টায় চার্জ হয়ে যায় এটি। এক চার্জে যেতে পারে ১৫০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত