বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪০ এএম
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশে নিরাপদ খাদ্যে কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ মনিরুজ্জামান, মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার খলিলুর রহমান, মাদারীপুর ভোক্তা অধিদপ্তরের নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদাউস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন, অনিরাপদ খাদ্য মানুষের অসুস্থতার অন্যতম প্রধান কারন। সুস্থতার জন্য নিরাপদ ও পুষ্টি সম্মত খাদ্যাভাস করতে হবে। অস্থাস্থ্যকর খাবার পরিহার করতে হবে। সুস্থ সবল জাতি গঠনে নিরাপদ খাদ্যাভাস বজায় রাখার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং, পরিদর্শন ও গ্রেডিং পদ্ধতি চালু করেছে। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত