বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪০ এএম
মোঃ সুমন হোসেন নওগাঁ মান্দা উপজেলা প্রতিনিধি। বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। মান্দা ও নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের যৌথ আয়োজনে রোববার বেলা ১০টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যা- এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠ ও সোনালী সংবাদের মান্দা প্রতিনিধি নজরুল ইসলাম। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, শাহজাহান সাজু, জনি আহমেদ, সিরাজুল ইসলাম, রায়হান আলী প্রমুখ। প্রসঙ্গত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্মের সংবাদ প্রকাশ করায় তাঁর সন্ত্রাসী ক্যাডার বাহিনির হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ হত্যাকাণ্ডে জড়িত চেয়ারম্যান বাবুসহ সব আসামিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন বক্তারা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত