বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪০ এএম
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় মোবাইলফোনে ডেকে নিয়ে সাইফুল বেপারী (১৫) নামে এক কিশোরের বাম হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে কুকরাইল এলাকার একটি পুকুরের পাড়ে এ ঘটনা ঘটে। এসময় ফয়সাল বেপারী নামের আরেক যুবক ওই কিশোরকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত সাইফুল ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। সাইফুল ও ফয়সাল বেপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার রাতে মোবাইলফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে যান সাইফুল। কিছুক্ষণ পরে পরিবারের সবাই সব জায়গায় তাকে খুঁজতে থাকলে কোন জায়গায় না পেয়ে ছয়না এলাকার পুকুরপাড়ে সাইফুল ও ফয়সালকে রক্তাক্ত ও সাইফুলের হাত ক্ষতবিক্ষত দেখতে পায় স্থানীয়রা। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াজ মাহমুদ বলেন, কুকরাইল থেকে একজন রোগী আসছে তার হাত বিচ্ছিন্ন। আরেকজনের অবস্থা তেমন ভালো না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত