বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪০ এএম
মোঃ নাজিম উদ্দীন, জেলা প্রতিনিধি,যশোর। আইনজীবী কর্তৃক নির্যাতনের শিকার সেই রিকশাচালকের পাশে এসে দাঁড়িয়েছে সাপোর্ট হিউম্যানিটি। ফেসবুক ভিত্তিক সেবা প্রতিষ্ঠানটি (১৮জুন) রোববার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন শেষে ভূক্তভোগী রিকশাচালক সাইফুল ইসলামকে একটি ইজিবাইক প্রদান করেন। এই সংগঠনটি ভূক্তভোগী রিকশাচালকের গ্রাম যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামে বাড়ি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাপোর্ট হিউম্যানিটি টিম প্রধান আরিয়ান খান, শেখ রায়হান হোসেন, সাব্বির হোসেন, মান্নাফ, ইস্রাফিল ও সাইফুল ইসলাম প্রমুখ। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রিকশাচালকের পক্ষে উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের জেলাসহ সভাপতি রুহুল আমীন। শুধু সাপোর্ট হিউম্যানিটি নয়, ভূক্তভোগী রিকশাচালকের পাশে রয়েছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ। তার পক্ষে তার ছেলে যুবলীগ নেতা ইমতিয়াজ গনি খান সার্বক্ষণিক রিকশাচালক প্রবীণ সাইফুল ইসলামের খোঁজ খবর নিচ্ছেন। এদিনও তিনি সাপোর্ট হিউম্যানিটির ইজিবাইক প্রদান পূর্বে হাজির ছিলেন। মূলত: তারই সমন্বয়ে এই সহযোগিতা পর্ব সম্পন্ন হয়। সাপোর্ট হিউম্যানিটির টিম প্রধান আরিয়ান খান বলেন, এমন দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে যাচ্ছে তাদের সংগঠনটি। এটি একটি ফেসবুক ভিত্তিক সংগঠন হলেও তা ব্যাপক মানবিক কাজে সম্পৃক্ত। এটি আগামীতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত