বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৩ এএম
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ঢালাই ধসে পড়ে তানভীর হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায় যে, শনিবার সন্ধ্যায় পৌরসভার থানতলি এলাকায় একতলা একটও ভবনের ঢালাই ধসে এ ঘটনা ঘটে। নিহত তানভীর হাওলাদার পৌরসভার ৭ নং ওয়ার্ডের মজিবুর হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি থানতলি এলাকায় মজিবুর হাওলাদার একতলা একটি বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করেন। কয়েক দিন আগে ওই নির্মাণাধীন ভবনের ছাদঢালাই দেওয়া শেষ করে রাজমিস্ত্রিরা। শনিবার বিকালে মজিবুর হাওলাদারের ছেলে তানভীর হাওলাদার ঢালাইয়ের অস্থায়ী একটি কাঠামোর বাঁশ সরাতে গেলে ইটসহ ঢালাইয়ের একটি অংশ তার মাথার ওপরে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই যুবক রাজমিস্ত্রিদের সহযোগিতা ছাড়াই নিজেদের নির্মাণাধীন বাড়ির ঢালাইয়ের বাঁশ সরাতে যান। ঢালাই কাঁচা থাকায় তার মাথার ওপরে ইটসহ নির্মাণসামগ্রী পড়ে তার মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হলে মারা যান ওই যুবক।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত