বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৩ এএম
আবুল কালাম আজাদ, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৩ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই দফায় ভিন্ন মেয়াদে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। রোববার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শনিবার দুপুরে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর সন্ধ্যায় ৯ আসামীকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। পরে তাদের কারাগারে প্রেরণ করে আদালত। এদিকে ভোরে বকশীগঞ্জ থানায় মামলার প্রধান আসামীসহ ৪ আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। আজ দুপুরে প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৪ জনকে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। পরে বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি শেষে প্রধান আসামী বাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। তাছাড়া অপর আসামী রেজাউল করিম ও মনিরুজ্জামানকে ৪ দিন এবং জাকিরুল ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তানভীর আহমেদ। এদিকে, গতকাল কারাগারে প্রেরণ করা ৯ আসামীকে আজ দুপুরে রিমান্ড শুনানির জন্য একই আদালতে তোলা হলে শুনানি শেষে তাদেরও রিমান্ড মঞ্জুর করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত। আসামীদের মধ্যে মো. গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন, মো. তোফাজ্জল ও মো. আইনাল হককে ৪ দিনের এবং মো. কফিল উদ্দিন, মো. ফজলু মিয়া, মো. শহিদ, মো. মকবুল ও মো. ওহিদুজ্জামানকে ৩ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রোববার বিকেল থেকে এই রিমান্ড কার্যকর শুরু হবে বলে জানিয়েছেন বাদীক্ষের আইনজীবী ইউসুফ আলী।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত