বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০২ এএম
সাবরিনা জাহান ময়না গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মাহমুদ হাসান (৬২) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির (৮০২৪/এ) মৃত্যু হয়েছে। তার বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী বটতলা এলাকায়, বাবার নাম মজিবুর রহমান। কারাগারে হঠাৎ অসুস্থ হওয়ার পর শনিবার (১৭ জুন) দুপুরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন মাহমুদ হাসান। তিনি একাধিক চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, মাহমুদ হাসানের বিরুদ্ধে একাধিক চেক ডিজঅনার মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় ৩ মাস ও একটি মামলায় ৮ মাসের কারাদণ্ড হয়েছিল ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত