বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৩ এএম
শরণখোলা থানার বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে সাংবাদিক হত্যা, নিপিড়ন বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রনয়নের দাবি জানিয়েছেন বাগেরহাট জেলার শরণখোলা থানার কর্মরত সাংবাদিকরা। জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এই দাবি তোলেন তারা। শনিবার (১৭জুন) সকাল ১০:৩০ -এ শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এই কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় আদ্ধেক-ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে প্রেস-ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, সাংবাদিক বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, সাবেরা ঝর্ণা, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সদস্য সচিব শামীম শিকদার সহ আরো অনেকে। বক্তারা বলেন, আমরা আর কোনো সাংবাদিকের নৃশংস মৃত্যু দেখতে চাই না। বাংলানিউজ২৪ এর সাংবাদিক নাদিম হত্যাই যেনো হয় শেষ হত্যা। আমরা সরকারের কাছে নাদিম'সহ পূর্বের সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার এবং সাংবাদিক সুরক্ষায় আইন প্রনয়ন করে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত