বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৩ এএম
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ জুন) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, কালকিনি-মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডঃ আবদুস সোবহান মিয়া গোলাপ। এ সময় প্রধান অথিতির বক্তৃতায় তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন করেছেন।উপজেলা পর্যায়ে এ ধরনের খেলার মধ্য দিয়ে আজ দেশে ভাল ভাল খেলোয়ার তৈরি হচ্ছে।এর ফলে বিশ্বের ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।তাই এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে চতুর্থ বারের মতো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।" উক্ত ফাইনাল খেলায় নবগঠিত ডাসার উপজেলার কাজীবাকাই ও গোপালপুর ইউনিয়ন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ বাশার,কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত