সখীপুরে মায়ের বসতবাড়িতে হামলা ও ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

সখীপুরে মায়ের বসতবাড়িতে হামলা ও ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

sub-editor    ০৯:০৮ পিএম, ২০২৩-০৬-১৫    167

সখীপুরে মায়ের বসতবাড়িতে হামলা ও ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার ০১ নং কাকড়াজান ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ছোট চওনা গ্রামের মৃত্যু আফছার আলী মন্ডলের দ্বিতীয় স্ত্রী সূর্য ভানু(৫৫) এর বাড়িতে প্রথম পক্ষের বড় ছেলে মোঃ মোবারক মন্ডল ও মেজ ছেলে সৌদি প্রবাসী মোঃ লাল মিয়ার বড় ছেলে আঃ মালেক মন্ডল (২৬) ও রবিউল মন্ডল (১৯) মিলে তাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করতে বাড়ি ঘর ভাঙচুরসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে ভয় ভীতি সৃষ্টি করছে বলে অভিযোগ তুলছে মৃত মোঃ আফছার আলী মন্ডলের দ্বিতীয় স্ত্রী সূর্য ভানু (৫৫) ও তার দুই পুত্র বঁধু আমেনা আক্তার এবং হ্যাপি আক্তার। এদিকে মৃত মোঃ আফছার আলী মন্ডলের বিধবা স্ত্রী ও তার দুই পুত্র বঁধু সৌদি প্রবাসী বড় ছেলে মোঃ সজীব মন্ডলের স্ত্রী আমিনা আক্তার ও ছোট ছেলে মোঃ আজিজুল মন্ডলের স্ত্রী হ্যাপি আক্তার বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় তাদের ভয়ে প্রাণনাশের আশংকা থাকায় ইতিমধ্যে সখীপুর থানায় (দ্বিতীয় পক্ষের) দুই পুত্র বঁধু আমেনা আক্তার ও হ্যাপি আক্তার এবং মৃত মোঃ আফছার আলী মন্ডলের মেয়ে আমিনা আক্তার তাদের নামে লিখিত একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, তাদের বাড়ির রান্না ঘরটি ভেঙ্গে পড়ে আছে এবং কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। মৃত মোঃ আফছার আলী মন্ডলের দ্বিতীয় স্ত্রী সূর্য ভানু বলেন, আমার স্বামী আমাকে ৮ শতাংশ জায়গা লিখে দিয়ে গেছেন যেখানে আমার (স্বামী জীবিত অবস্থায়) আমি ছেলে মেয়ে নিয়ে এখানেই বসবাস করে আসতেছি,অথচ আমার প্রথম পক্ষের (সতীনের সন্তান)প্রতি নিয়ত বিভিন্ন ভাবে ভয় ভীতি সৃষ্টিসহ হুমকি দিচ্ছে তারা, আমার দুই ছেলে সৌদি আরব প্রবাসী বাড়িতে দুই পুত্র বঁধু ও আমি প্রতিদিন ভয়ের মধ্যে দিন পার করতেছি। পুত্র বঁধুরা বলেন, তারা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিদিন এবং আজও বাড়িতে এসে রান্না ঘরসহ বাড়ির বেড়া ভাঙচুর করেছে,তাদের দাবি আমরা এখান থেকে কেন চলে যাচ্ছি না! আমার স্বামী কি মৃত আফছার আলী মন্ডলের সন্তান না?আমরা অনেক ভয়ের মধ্যে আছি, কখন যেন তারা আমাদের মেরে ফেলে। এজন্য সখীপুর থানায় জিডি করা হয়েছে, দে-শ বাসীর কাছে আমরা এ-র বিচার চাই। মৃত আফছার আলী মন্ডলের দ্বিতীয় পক্ষের মেয়ে আমেনা আক্তার বলেন, আমার দুই ভাই সৌদি আরব প্রবাসী, আমার মা সূর্য ভানু ও দুই ভাইয়ের বউ নিয়ে বাড়িতে অবস্থান করছে,আমার বিয়ে হয়ে গেছে আমি স্বামীর বাড়িতে থাকি,তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভয় ভীতি সৃষ্টি করে আসছে কখন যেন তারা আমাদের মেরে ফেলে আজও বাড়িতে এসে রান্না ঘরসহ বাড়ির বেড়া ভাঙচুর করেছে,এবং আমার মাকে এখান থেকে চলে যেতে বলে, আমরা কি আমাদের বাবার সন্তান না?আমাদের কি বাবার পৈতৃক সম্পত্তির মধ্যে কোন অধিকার নেই? তবে কেন তারা এমন হুমকি দেয়! বাড়িতে এসে ভাঙচুর করে? এসময় সাংবাদিক দেখে মৃত মোঃ আফছার আলী মন্ডলের প্রথম পক্ষের ছেলে প্রবাসী মোঃ লাল মিয়ার ছেলে আঃ মালেক মন্ডল ও রবিউল ক্ষিপ্ত হয়ে ক্যামেরা বন্ধ করতে সামনে আসে,কিন্তু তাদের এবিষয়ে মন্তব্য দিতে বললে তারা শান্ত হয়ে বাড়ি চলে যায়। এবিষয়ে জানতে মৃত মোঃ আফছার আলী মন্ডলের প্রথম পক্ষের বড় ছেলে মোঃ মোবারক মন্ডলের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, মুলত আমার বাবার দ্বিতীয় স্ত্রী সূর্য ভানু ও তার দুই পুত্র বঁধু যে (বাড়িতে হামলা ও হুমকির) অভিযোগ করছে সবই মিথ্যে তারা নিজরাই বাড়ির গাছ বিক্রি করেছে এবং সেই গাছ পড়ে গিয়ে তাদের রান্না ঘরের ছাপড়া ভেঙ্গেছে,আমরা কেউ তাদের কোন হুমকি দেয় নি,আমাদের পৈতৃক সম্পত্তির কিছু ঝামেলা আছে,এই জমির বিরোধ নিষ্পত্তি হলেই সব ঠিক হয়ে যাবে।এব্যাপারে পারিবারিক ভাবে বসার একটি সিদ্ধান্ত চলছে, সম্ভব হলে আগামীকাল সকালেই বসা হতে পারে। সখীপুর থানার তদন্ত অফিসার এস আই হুমায়ুন জানান,এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ