জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত সাংবাদিক নাদিমের মৃত্যু; আটক ৩।

sub-editor    ০৯:০৬ পিএম, ২০২৩-০৬-১৫    197

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত সাংবাদিক নাদিমের মৃত্যু; আটক ৩।

আবুল কালাম আজাদ, জামালপুর। জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ১৪ ই জুন (বুধবার) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন নাদিম। পরে তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। ১৫ই জুন (বৃহস্পতিবার) সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম। স্থানীয় সাংবাদিক লালন জানায়, গতকাল বুধবার রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে বকশীগঞ্জ উপজেলার পাথাটির এলাকায় একদল সন্ত্রাসী নাদিমের উপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত ও অজ্ঞান করে টেনে হিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে সাংবাদিক নাদিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সন্ত্রাসীরা মারাত্মকভাবে মাথায় ও চোখে আঘাত করে গুরুতর আহত করেছে তাকে। সাংবাদিক নাদিমকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু গুরুতর আহত হওয়ায় রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের। নাদিমের এক স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে জেলার সাংবাদিকসহ সমাজের সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক নেতৃবৃন্দের মতে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নাদিম কখনও পিছপা হয়নি। সন্ত্রাসীদের হামলায় নাদিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পুলিশ সুপার নাাসির উদ্দিন আহমেদ জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকীদেরকে আটক করতে পুলিশের ৫টি টিম কাজ করছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ