বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৮ এএম
মুহাম্মদ ফরহাদ মিয়া, ফরিদপুর সদর প্রতিনিধি। ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জুন) বিকাল ৪ ঘটিকায় স্থানীয় গেরদা ইউনিয়নের বাখুন্ডা মিনি স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মাচ্চর ইউনিয়ন বনাম ঈশান গোপালপুর ইউনিয়ন দুটি দল অংশগ্রহণ করে।উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মাচ্চর ইউনিয়ন একাদশ ২-০ গোলে ঈশান গোপালপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলকে ট্রফি বিতরণ করেন ফরিদপুরের সুনামধন্য জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগ এর সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ ও ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। উক্ত অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ এমার হক, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সহীদুল ইসলাম মজনু ও মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সী। এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগ এর আহবায়ক গোলাম মোঃ নাছির, জেলা আওয়ামীলীগ এর উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, ঈশান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কে এম ইউছুব আলী, কানাইপুর ও কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে মোঃ আলতাফ হোসেন ও ফকির মোঃ বেলায়েত হোসেন প্রমুখ। ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উল্লেখ্য ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১২টি ইউনিয়নের ১২টি দলের অংশগ্রহণের মাধ্যমে এই খেলা শুরু হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত