বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৮ এএম
আজগর আলী মানিক
নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তবে এই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৩২) ও তাঁর মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে চিৎকার করতে করতে প্রিয়ন্তী রক্তাক্ত অবস্থায় পাশের বাসার দরজার সামনে যায়। ওই বাসায় থাকা এক নারী ঘরের দরজা খুলে দিলে সে মেঝেতে পড়ে যায়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ওই বাসা থেকে এক যুবক বের হওয়ার সময় তাঁকে আটক করতে চাইলে প্রথমে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁকে প্রায় ২০০ মিটার দূর থেকে ধাওয়া করে আটক করেন স্থানীয়রা। এ সময় ওই যুবকের জামা-কাপড়ে রক্ত মাখা ছিল। পরে স্থানীয়রা প্রিয়ন্তীদের দোতলার বাসায় গিয়ে দেখেন তাঁর মা নূর নাহারও রক্তাক্ত অবস্থায় এক কক্ষে পড়ে রয়েছেন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় আলতাফ হোসেন নামে একজনকে স্থানীয়রা আটক করেছেন। পরে তাঁকে পুলিশ থানায় নিয়ে আসে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত