বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৬ এএম
বগুড়ার প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে নিজের শয়ন কক্ষ থেকে দেশীয় তৈরী অস্ত্রসহ আকাশ খান ফারুক (২৭) নামে একাধিক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর দক্ষিনপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার থাকার ঘর তল্লাশি করে ১টি বার্মিজ চাকু, দেশীয় তৈরী ১টি রামদা, ৩ টি চাইনিজ কুড়াল ও ৩টি এসএস পাইপ জব্দ করা হয়। গ্রেপ্তার আকাশ খান ফারুক মোহনপুর দক্ষিনপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ২০২১ সালে অপহরণ করে ধর্ষণের অভিযোগ একটি মামলা রয়েছে। এছাড়াও একই বছর একটি মারপিট এবং ২০২২ সালে আরো একটি মারপিটের অভিযোগে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে ওই তিনটি মামলায় জামিনে রয়েছেন আকাশ খান ফারুক। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দেশীয় তৈরী অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগের ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত