বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৮ এএম
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে ১ লাখ ২০ হাজার ( প্রায় সোয়া লক্ষ) টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে শিবচর উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতরা হলেন, একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার (২৩) এবং দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া (২১)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কোরবানীর হাটগুলোয় কয়েকজন প্রতারক জাল নোট ছড়াচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাবিলপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে সন্দেহজনক দুই যুবককে তল্লাসী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট ও একটি স্মার্টফোন জব্দ করে ডিবি পুলিশের সদস্যরা। মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, কোরবানীতে গরুর হাটগুলোকে টার্গেট করে একটি সক্রিয় প্রতারক চক্র জাল নোট সরবারহ করার চেষ্টা করেছিল। খবর পেয়ে কৌশলে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ ২ প্রতারককে গ্রেফতার করে জাল নোট জব্দ করা হয়। মঙ্গলবার সকালে শিবচর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। পরে দুপুরে আদালতে আসামীদের হাজির করা হলে আদালতের বিচারক দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই চক্রের আরও সদস্য রয়েছে, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত