বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৮ এএম
আবুল কালাম আজাদ, জামালপুর। জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সরকারি আশেক মাহমুদ (এএম) কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে ভাটারা স্কুল এন্ড কলেজ। সোমবার (১২ জুন) বিকেলে জামালপুর জিলাস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে ভাটারা স্কুল এন্ড কলেজকে ৪-১ গোলে পরাজিত করে সরকারি আশেক মাহমুদ কলেজ দল। খেলার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেন ও সঞ্চালনা করেন সরকারি আশেক মাহমুদ কলেজের শরীরচর্চা শিক্ষক কামরুল হাসান। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, সাবেক ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি পুরস্কার ও মেডেল বিতরণ করেন অতিথিরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত