বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৮ এএম
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে ৫ ম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। সোমবার (১২ জুন) দুপুরে বাবু সরদার (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আসামিরা হলেন সদর উপজেলার ঘটমাঝি এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে বাবু সরদার। একই এলাকার মৃত লুৎফর মোড়লের ছেলে শাহীন মোড়ল (৩৫), সৈকত মাতুব্বরের ছেলে রাসেদ মাতুব্বর (৩৫) ও মৃত আরিফ চৌকিদারের ছেলে জিয়া চৌকিদার (২৭)। জানা যায়, সদর উপজেলার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত বাবু তাকে প্রায় কুপ্রস্তাব দিতেন। শুক্রবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে বাড়ির বাইরে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা বাবু তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাবু। একপর্যায়ে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে বাবুর বন্ধুরা মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে রোববার ভুক্তভোগীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা মিলেছে। এই ঘটনায় প্রধান আসামি বাবুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত